ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

রাশিয়ার গৃহীত সব পদক্ষেপকে ‘নিঃশর্ত সমর্থন’ করতে প্রস্তুত কিম জং উন

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৫, ১২:৪১
আপডেট  : ১৩ জুলাই ২০২৫, ১২:৫১

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার গৃহীত সব পদক্ষেপকে ‘নিঃশর্ত সমর্থন’ করতে প্রস্তুত উত্তর কোরিয়া। দুই দেশের মধ্যে যখন উচ্চ-পর্যায়ের কৌশলগত আলোচনা চলছে, তখনই রাশিয়ার শীর্ষ কূটনীতিককে এ কথা বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তিন দিনের উত্তর কোরিয়া সফরে আছেন, যারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের জন্য সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে এবং সংঘাতে অগ্রগতির চেষ্টার সময়ে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

কিম জং উন পূর্ব উপকূলীয় শহর ওনসানে লাভরভের সাথে দেখা করেন, যেখানে তার সঙ্গে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই তাদের দ্বিতীয় কৌশলগত সংলাপ করেন এবং গত বছর স্বাক্ষরিত একটি অংশীদারিত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন, যার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অন্তর্ভুক্ত।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম লাভরভকে বলেছেন যে বৈশ্বিক ভূ-রাজনীতির আমূল পরিবর্তনের প্রতিক্রিয়ায় মিত্রদের গৃহীত পদক্ষেপগুলো বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক অবদান রাখবে।

উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে কেসিএনএ বলেছে,

কিম জং উন পুনরায় নিশ্চিত করেছেন যে, ইউক্রেনীয় সংকটের মূল কারণ মোকাবিলায় রুশ নেতৃত্বের নেয় সব পদক্ষেপকে নিঃশর্তভাবে সমর্থন এবং উৎসাহিত করতে ডিপিআরকে প্রস্তুত।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দুই নেতাকে করমর্দন এবং একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতে দেখা যায়।

উত্তর কোরিয়ার নেতা আরও বলেন, ‘দৃঢ় বিশ্বাস আছে, রাশিয়ার সেনাবাহিনী এবং জনগণ দেশের মর্যাদা এবং মৌলিক স্বার্থ রক্ষার পবিত্র উদ্দেশ্য অর্জনে অবশ্যই জয় পাবে।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এর তথ্যানুসারে, লাভরভ কিমকে বলেছেন যে পুতিন ‘খুব শিগগিরই সরাসরি যোগাযোগ অব্যাহত রাখার আশা করেন’।

সূত্র: আল জাজিরা

আমার বার্তা/এল/এমই

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি যেকোনও মুহূর্তে শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

চলমান যুদ্ধে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলো অবরোধের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে যোগ দিচ্ছে

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী