ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

কাউকে আর বসতে হবে না ব্যাক বেঞ্চে, সবাই বসবে এবার ফার্স্ট বেঞ্চে

আলিমা আফরোজ লিমা
১৬ জুলাই ২০২৫, ১৬:৪৭
আপডেট  : ১৬ জুলাই ২০২৫, ১৭:০১

সামনের সারিতে যারা বসে তারাই ভালো করবে আর পিছনের সারিতে যারা বসে তারা পিছিয়ে থাকবে। এই ধারণার থেকে বের হয়ে এসে ভারতের পশ্চিমবঙ্গের মালদা শহরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী বার্লো বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পড়াশোনার ব্যবস্থা। স্কুলের ক্লাসরুমে আর কাউকে বসতে হবে না পেছনের সারিতে। সবাই বসবে ফার্স্ট বেঞ্চে। কেউ আর অবহেলিত নয়।

সবাই ফার্স্ট বেঞ্চে, কীভাবে সম্ভব? প্রশ্নের উত্তরে স্কুলের এক শিক্ষিকা বললেন, ‘এই বিষয়টি আমাদের ডিআই স্যারের মস্তিষ্কপ্রসূত। আসলে কেরালার স্কুলগুলোতে ক্লাসে বসার চিরকালীন ব্যবস্থাটাই পাল্টে দেওয়া হয়েছে। সেভাবেই আমরা কেরালার পথ অনুসরণ করতে চলেছি।”

তিনি আরো বলেন, “সাধারণত ক্লাসরুমে পরপর বেঞ্চগুলো বসানো থাকে। ফলে কাউকে না কাউকে পিছনের দিকে বসতেই হয়। তাই পিছনের সারিতে বসা পড়ুয়ারা অনেকসময় পড়াশোনা বুঝতে পারে না। আবার শিক্ষক-শিক্ষিকাদের পিছনের বেঞ্চে বসা পড়ুয়াদেরও নজরে রাখা সম্ভব হয় না। তাই এখন থেকে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হবে ইংরেজি ইউ-এর মতো করে। আর তাতেই সবাই বসবে সামনের বেঞ্চে। সব পড়ুয়াকে নজরে রাখতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।”

পশ্চিমবঙ্গের মালদায় এই প্রথম ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতিতে পড়ানো শুরু হলো। আগামীতে রাজ্যের অন্যান্য জেলার স্কুলে এই পদ্ধতিতে পড়াশোনা শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসন সূত্রে জানা গেছে।

স্কুলের শিক্ষিকারা জানান, শ্রেণিকক্ষের বসার এই নতুন ব্যবস্থাটি প্রথম দেখানো হয় একটি মালয়ালাম চলচ্চিত্রে। বিনেশ বিশ্বনাথ পরিচালিত ‘স্থানার্থী শ্রীকুত্তান’ সিনেমায় প্রথম এই পদ্ধতিতে ক্লাসরুমে বসার ব্যবস্থা দেখানো হয়েছিল। এই সিনেমায় চারজন অবাধ্য ছাত্রের কথা তুলে ধরা হয়েছিল।

তাদের পড়াশোনায় মন ফিরিয়ে আনতে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতি চালু করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে ভারতের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপরেই পদ্ধতিটি বেছে নিয়ে কেরালার বিভিন্ন স্কুলে শুরু হয় ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতিতে পাঠদান।

শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে পড়াশোনা করতে তাদের খুব ভালো লাগছে। শিক্ষকদের সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এতদিন যারা পিছনের বেঞ্চে বসত, তারা সব কথা শুনতে পেত না। তাই ক্লাসের পড়া বুঝতে অসুবিধা হতো। এখন পড়া বুঝতে অনেকটাই সুবিধা হচ্ছে।

‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স পদ্ধতিতে পড়াশোনা হলে কোনো সহপাঠী আর মানসিক হীনম্মন্যতায় ভুগবে না। এক কথায় ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ টাইপের ব্যাপার। শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে কেরালার পর পশ্চিমবঙ্গও নতুন পথে হাঁটছে। বার্লো বালিকা উচ্চবিদ্যালয়ে একজন কর্মকর্তার মতে, চলচ্চিত্র থেকে শিক্ষা ব্যবস্থায় এমন বাস্তব প্রভাব সত্যিই বিরল এবং অনুপ্রেরণামূলক।

আমার বার্তা/এল/এমই

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

সম্প্রতি মালি প্রজাতন্ত্রের সরকার মরক্কোর সাহারা অঞ্চল সংশ্লিষ্ট এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সাহায্য করে, এমন কিছু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ১৪ ঘণ্টার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের হাত ধরে পরিবেশ সুরক্ষা ও সবুজ ভবিষ্যতের নতুন দিগন্ত

ইসলামী ব্যাংক থেকে ১০২ কোটি টাকার শেয়ার ক্রয়ে দুর্নীতি

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন

আজ অথবা কাল জামিননামা পৌঁছালেই কারামুক্ত হবেন শিরীন শারমিন

আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার: জামায়াত আমির

দু-একটা বাদে অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাতিল হওয়া অধ্যাদেশগুলো নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ছড়াচ্ছে: আইনমন্ত্রী

দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না : বাণিজ্যমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

যোগাযোগ ব্যবস্থা নিরাপদ করতে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

সুন্দরবনে দস্যুবিরোধী সাঁড়াশি অভিযান জোরদার, ৬১ দস্যু আটক ও বিপুল অস্ত্র উদ্ধার

মরক্কোর সাহারা: মালি কর্তৃক তথাকথিত 'সদর'-এর স্বীকৃতি প্রত্যাহারের ঘোষণা

নাগরিকত্ব পেতে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি নিয়ে দেশে এলো আরও দুই জাহাজ, আসছে আরও ৪

পয়লা বৈশাখ ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে : ডিএমপি কমিশনার

নারী উদ্যোক্তাদের পণ্য রফতানিতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেষ দিনে বিরোধীদলের ওয়াকআউটের কারণ দেখেনি বিএনপি

যুক্তরাষ্ট্রের ওপর কোনো বিশ্বাস নেই, তারা আস্থা অর্জনে ব্যর্থ: ইরান