ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে কলকাতায় এক ব্যক্তির আত্মহত্যা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৫, ১৫:৩১
আপডেট  : ০৪ আগস্ট ২০২৫, ১৫:৩৭

ভারতের কলকাতায় এক বৃদ্ধ ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর হলে বিতাড়িত হতে পারেন, এই ভয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে পারিবার দাবি করেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩ আগস্ট) সকালে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আনন্দপল্লী ওয়েস্টে দিলীপ কুমার সাহা (৬৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দিলীপ কুমার সাহা ১৯৭২ সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতায় এসেছিলেন। তিনি দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় একটি বেসরকারি স্কুলের কর্মচারী ছিলেন।

পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, রোববার সকালে দিলীপ কুমার সাহার স্ত্রী আরতি সাহা তাকে বেশ কয়েকবার ডেকেও সাড়া পাননি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এরপর তিনি পাশের বাড়ি থেকে তাদের ভাতিজা-বউকে ডাকেন। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দিলীপ কুমার সাহাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

দিলীপ কুমার সাহার স্ত্রী আরতি সাহা জানান, এনআরসি কার্যকর হলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে-এই ভয়ে স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন।

তিনি আরও বলেন, এই বিষয়ে তিনি বেশ কিছুদিন ধরে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। অন্য কোনো চিন্তা ছিল না। তিনি ছোটবেলায় কলকাতায় এসেছিলেন। তার ভয় ছিল তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং এরপর বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ওই দেশে এখন তার কেউ নেই। তার বৈধ ভোটার আইডি কার্ড এবং অন্যান্য কাগজপত্রও ছিল।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই ভয় থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তার ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এ বিষয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ও স্থানীয় তৃণমূল কংগ্রেস বিধায়ক অরূপ বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘দেশ থেকে বিতাড়িত হওয়ার ভয় একজন মানুষের জীবন এমন তছনছ করতে পারে। তারা (কেন্দ্র) এনআরসির নামে যা শুরু করেছে, তা তাদের জনবিরোধী মনোভাবের প্রমাণ, আর এর ফলাফল তো আপনাদের সামনে।’

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এল/এমই

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা