ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

গৃহবন্দি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

আমার বার্তা অনলাইন:
০৫ আগস্ট ২০২৫, ১০:৫১

অভ্যুত্থান ষড়যন্ত্র মামলায় এবার গৃহবন্দি হলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শর্তভঙ্গের অভিযোগ ওঠায় এই নির্দেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন বলসোনারো।

ব্রাজিলে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর থেকেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বিরুদ্ধে উঠে আসে অভ্যুত্থান পরিকল্পনার অভিযোগ।

প্রসিকিউটরদের দাবি, ভোটের ফল উল্টে সেনাবাহিনীর সহায়তায় গণতান্ত্রিক সরকার উৎখাত করতে চেয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। এমনকি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলেও উঠে আসে তদন্তে।

বিচার চলাকালীন শর্তসাপেক্ষে বলসোনারোকে জামিন দেন দেশটির আদালত। মোবাইল ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতিসহ বাড়ির বাইরে যাওয়ায় ছিল নিষেধাজ্ঞা। কিন্তু বলসোনারোর বিরুদ্ধে এসব শর্তভঙ্গের অভিযোগ উঠে।

আদালতের তথ্য বলছে, নিজের ছেলের সামাজিক প্ল্যাটফর্মে ভিডিও বার্তা পাঠিয়ে রাজনৈতিক উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তিনি। যা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

এবার তাই সাবেক এই প্রেসিডেন্টকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। বলসোনারোর বিরুদ্ধে বিচার কাজ প্রভাবিত করতে বিদেশি হস্তক্ষেপ আহ্বানের অভিযোগ তুলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে ডি মোরাস।

সোমবার (৫ আগস্ট) তিনি জানান, তার এই কর্মকাণ্ড বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ। ব্রাসিলিয়ায় নিজের বাড়িতে গৃহবন্দি থাকবেন বলসোনারো। নিষেধাজ্ঞা থাকবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে ,আর শুধু আইনজীবী ছাড়া বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।

তবে এই সিদ্ধান্তকে রাজনৈতিক ‘উইচ হান্ট’ হিসেবে বর্ণনা করছেন বলসোনারো নিজেই। বলেন, তিনি কোনো অভ্যুত্থান চাননি। রাজনৈতিক প্রতিশোধের লক্ষ্যেই এই মামলা এগোচ্ছে বলেও দাবি তার।

এদিকে বিচারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ব্রাজিল সম্পর্কে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এরইমধ্যে বিচারপতি মোরাসের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্পের এমন পদক্ষেপ ব্রাজিলের বিচার ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছে লুলা প্রশাসন।

সূত্র: রয়টার্স

আমার বার্তা/এল/এমই

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে বিবিসিকে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায়

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

আলোচনার আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন