ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাজ্যে যান্ত্রিক ত্রুটির কারণে ভোগান্তিতে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী

আমার বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১

যুক্তরাজ্যের ইংল্যান্ডে যান্ত্রিক ত্রুটির কারণে ঝামেলায় পড়েছেন কমপক্ষে ৫৫ হাজার ডায়াবেটিস রোগী। দেশটির সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) অধিভুক্ত ১৬টি হাসপাতালে ঘটেছে এ ঘটনা।

এনএইচএস ইংল্যান্ড শাখার বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ভোগান্তির শিকার এই ৫৫ হাজার ব্যক্তির মধ্যে অনেকে আদৌ ডায়াবেটিসের রোগীই নন; কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তারা ডায়াবেটিস রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এবং কয়েক মাস ডায়াবেটিসের ওষুধও সেবন করেছেন।

যে ১৬টি হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেই হাসপাতালগুলো ট্রিনিটি বায়োটেক নামের একটি ব্রিটিশ কোম্পানির তৈরি চিকৎসা সংক্রান্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করে। এক বিবৃতিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব হাসপাতাল ট্রিনিটি বায়োটেকের কাছ থেকে চিকিৎসার যন্ত্র কিনেছিল, তাদের সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে। এনএইচএস এর ইংল্যান্ড শাখার সঙ্গেও কোম্পানি নিবিড়ভাবে কাজ করছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইংল্যান্ডের কিংসটন শহরের বাসিন্দা ভিকি ডেভিস নামের ৩৬ বছর বয়সী এক নারী কিছু শারীরিক জটিলতার কারণে ২০২৪ সালের অক্টোবরে ডায়াবেটিস টেস্ট করান এবং টেস্টের ফলাফলে জানা যায় যে তিনি ডায়াবেটিস ‘পজিটিভ’ এবং টাইপ ২ ডায়াবেটিসের রোগী। দুর্ভাগ্যজনকভাবে, যে হাসপাতালে তিনি টেস্ট করিয়েছিলেন— সেটি তালিকাভুক্ত ১৬টি হাসপাতালের অন্তর্গত।

টেস্ট রিপোর্টে ডায়াবেটিস ‘পজিটিভ’ আসার পর ভিকি ডেভিসকে ওজন কমানোর পরামর্শ দেন হাসপাতালটির চিকিৎসকরা এবং দিনে চারবার মেটাফরমিন ট্যাবলেট সেবনের ব্যবস্থাপত্র দেন।

ছয় মাস চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চলার পর ২০২৫ সালের এপ্রিলে রিভিউ রক্ত পরীক্ষায় ভিকি জানতে পারেন, তার ডায়াবেটিস নেই।

প্রথম পর্যায়ে তিনি ভেবেছিলেন যে চিকিৎসকদের পরামর্শ ও ব্যবস্থাপত্র মেনে চলায় তিনি ডায়াবেটিসমুক্ত হয়েছেন, কিন্তু পরে রক্ত পরীক্ষা ও মেডিকেল টেস্টের মাধ্যমে তিনি জানতে পারেন, তিনি আদৌ কখনও ডায়াবেটিসের রোগী ছিলেন না।

কিন্তু ৬ মাস ধরে মেটাফরমিন ট্যাবলেট সেবনের কারণে ইতোমধ্যেই ভিকি’র দেহে পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হয়েছে। বিবিসিকে তিনি বলেন, “গত কয়েক মাস ধরে আমি পুরো বিধ্বস্ত অবস্থায় আছি। আমার হজমে ব্যাপক সমস্যা হচ্ছে এবং সারক্ষণ আমি অবসাদ ও মানসিক চাপে ভুগছি। কোনো কাজ ঠিকমতো করতে পারছি না।”

“যে হাসপাতালে আমার ডায়াবেটিস পজিটিভ এসেছিল, সম্প্রতি সেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তারা ক্ষমা চেয়েছে। কিন্তু তাদের ভুলের কারণে যে সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি, ক্ষমা চাইলে কি তার প্রতিকার হবে? আমি খুবই ক্ষুব্ধ।”

এ ব্যাপারে এনএইচএস ইংল্যান্ড শাখার কর্মকর্তা এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ক্লের হাম্বলিংয়ের সঙ্গে যোগাযোগ করা তিনি বলেন, “ডায়াবেটিস, বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হননি— এমন কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ সেবন করেন, তাহলে কিছু শারীরিক উপসর্গ দেখা দেবে এবং এসব উপসর্গে তিনি বেশ কিছুদিন ভুগবেন। তবে গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকি এক্ষেত্রে খুব কম।”

সূত্র : বিবিসি

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

সম্ভাব্য রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

আমেরিকা ও ইরানের মধ্যে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ-চোরাচালান ঠেকাতে এক নজিরবিহীন ও বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। যেসব এলাকায় ভৌগোলিক

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর

ট্যালেন্ট পার্টনারশিপ প্রকল্প সম্প্রসারণে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মুজিব বলেছিলেন সাবধানে থাকিস, জিয়া বলেছিলেন যুদ্ধ করো: সংসদে গয়েশ্বর

ইরানকে ৬ স্থলপথ ব্যবহারের অনুমতি পাকিস্তানের, ক্ষুব্ধ হবে আমেরিকা?

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর কঠিন হবে: অর্থমন্ত্রী

পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে: সংসদে জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে বিষধর সাপ ও কুমির মোতায়েনের পরিকল্পনা ভারতের

একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন সচিব

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে: ডা. জাহিদ

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান