ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০

আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় দৈনিক আসাহি।

চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

অন্যদিকে কিয়োদো নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, টোকিও এখনো “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে।”

বুধবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি একই বক্তব্য পুনরায় তুলে ধরেন। তবে তিনি গাজা নগরীতে ইসরায়েলি স্থল অভিযানের কারণে “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

একইসঙ্গে দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তবে আসাহি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাতে যোগ দেবেন না।

আমার বার্তা/জেএইচ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

প্রায় ৪০টি দেশের নেতাদের নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করেছে যুক্তরাজ্য ও

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

ইরান যুদ্ধের প্রভাবে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় চীনের উৎপাদন খাতে চাপ তৈরি হয়েছে, যার নেতিবাচক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার