ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভূ-রাজনীতিতে নতুন রূপ

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ১৩:৫৯
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:০৩

আঞ্চলিক ভূ-রাজনীতিকে নতুন করে রূপ দিতে পারে এমন এক ‘যুগান্তকারী’ অগ্রগতিতে, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আগামী ৯ অক্টোবর ভারত সফরে যাচ্ছেন বলে খবর দিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর এটি হবে কাবুল থেকে নয়াদিল্লিতে প্রথম উচ্চ-পর্যায়ের সফর, যা ভারত-তালেবান সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে যে, মুত্তাকিকে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে, যার ফলে তিনি ৯ থেকে ১৬ অক্টোবরের মধ্যে নয়াদিল্লি সফর করতে পারবেন।

অনেকে বলছেন, আফগান পররাষ্ট্রমন্ত্রীর ভ্রমণ নিষেধাজ্ঞায় এই অব্যাহতিই তার ভারত সফরের তাৎপর্যকে তুলে ধরে।

জানা গেছে, ভারতীয় কূটনৈতিক মহল কয়েক মাস ধরে এই মুহূর্তটির জন্য প্রস্তুতি নিচ্ছে। জানুয়ারি থেকে, ভারতীয় কর্মকর্তারা মুত্তাকি এবং অন্যান্য তালেবান নেতাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন। প্রায়শই দুবাইয়ের মতো ‘নিরপেক্ষ স্থানে’ তাদের বৈঠক হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব দুবাইতে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে দেখা করেছিলেন, যেখানে নয়াদিল্লির আফগানিস্তানে চলমান মানবিক সহায়তা, বিশেষ করে স্বাস্থ্য খাতকে শক্তিশালীকরণ এবং শরণার্থী পুনর্বাসনে সহায়তা প্রদানের ওপর আলোকপাত করা হয়।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে, ভারত আফগানিস্তানে প্রায় ৫০ হাজার টন গম, ৩৩০ টনেরও বেশি ওষুধ ও টিকা এবং ৪০ হাজার লিটার কীটনাশকসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে।

এদিকে, মুত্তাকির এই সফরকে পাকিস্তানের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে ব্যাখ্যা করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে কাবুলের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে ইসলামাবাদ।

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এল/এমই

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড়

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা। এবারের তালিকায় বিশ্ব রাজনীতি,

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু