ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

পাকিস্তানের সঙ্গে ‘ন্যাটোর মতো’ প্রতিরক্ষা চুক্তি: উচ্ছ্বাসিত সৌদি মিডিয়া

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৩:৩৪

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, যদি আরও দেশ যোগ দেয় তাহলে সৌদি আরবের ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে ইস্টার্ন ন্যাটো বা পূর্বাঞ্চলীয় ন্যাটো জোটে রূপ নিতে পারে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দার বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আরও কয়েকটি দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।

গত ১৭ সেপ্টেম্বর ইসলামাবাদ ও রিয়াদ একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করে, যেখানে বলা হয়েছে— কোনো এক দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।

দার জানান, কয়েকটি আরব ও মুসলিম দেশও এ ধরনের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায়। তিনি বলেন, এই চুক্তি ভবিষ্যতে আরও দেশকে অন্তর্ভুক্ত করতে পারে এবং তা একসময় নতুন এক ন্যাটো—অর্থাৎ ‘ইস্টার্ন ন্যাটো’-তে পরিণত হতে পারে।

তিনি আরও যোগ করেন, আল্লাহর ইচ্ছায় পাকিস্তান ৫৭টি ইসলামী দেশের নেতৃত্ব দেবে। ভারতের আগ্রাসনের প্রসঙ্গ টেনে দার বলেন, যদি মে মাসে ভারতের হামলার সময় এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকতো, তবে সেটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।

একই সঙ্গে গাজা ইস্যুতেও তিনি মত দেন। দার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা মুসলিম দেশগুলোর প্রস্তাবিত খসড়া থেকে ভিন্ন।

তিনি বলেন, ট্রাম্পের প্রকাশিত ২০ দফা পরিকল্পনা আমাদের নয়, এতে আমাদের খসড়ায় থাকা বেশ কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে।

ট্রাম্পের পরিকল্পনায় যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার অধীনে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব রয়েছে।

তবে পাকিস্তান স্পষ্ট করেছে যে, ট্রাম্পের এই প্রস্তাব তাদের প্রস্তাবিত পরিকল্পনার সঙ্গে মেলে না, এবং এতে পাকিস্তানের দেওয়া সব সুপারিশ অন্তর্ভুক্ত হয়নি।

আমার বার্তা/এল/এমই

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

চাকরি, সুশাসন আর ভয় ছাড়া কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি। ২০২৪ সালের আগস্টে তরুণদের

বাংলাদেশে চীনের প্রভাব কমাতে বিকল্প প্রতিরক্ষা প্রস্তাব দেবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী সরকারকে

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখের ছানি দূর করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার

মুসলিমকে বাঁচানোয় হিন্দু যুবকের জিম বয়কট করছে উগ্রবাদীরা

উত্তরাখণ্ডের কোটদ্বারের এক বহু পুরোনো দোকান ‘বাবা স্কুল ড্রেস’। এর মালিক ৭০ বছর বয়সী এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা