ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে যোগ দেবে না যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
০৮ নভেম্বর ২০২৫, ১১:৩২

চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য এবারের জি-২০ সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে টাম্প লেখেন, ‘এটা একেবারেই লজ্জাজনক যে জি-২০ সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকা। সেখানে আফ্রিকানদের (ডাচ বসতি স্থাপনকারীদের বংশধর এবং ফরাসি ও জার্মান অভিবাসীদেরও) হত্যা ও জবাই করা হচ্ছে এবং তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে।’

ট্রাম্প আগেই দাবি করেছেন দক্ষিণ আফ্রিকার সরকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ কৃষকদের ওপর হামলা ও নিপীড়ন ঠেকাতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার সরকার ট্রাম্পের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘যতদিন মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকবে, ততদিন কোনো মার্কিন সরকারি কর্মকর্তা দেশটির সম্মেলনে যোগ দেবে না। আমি ফ্লোরিডার মায়ামিতে ২০২৬ সালের জি-২০ সম্মেলন আয়োজনের অধীর আগ্রহে অপেক্ষা করছি!’

গত সপ্তাহে এক বিজ্ঞপ্তিতে মার্কিন ফেডারেল রেজিস্টার জানায়, আগামী ২০২৬-২৭ অর্থবছরে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ৭ হাজার ৫০০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যাদের বেশির ভাগই হবেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত শ্বেতাঙ্গ, যারা নিজ দেশে ‘বৈষম্য ও সহিংসতার শিকার’।

ট্রাম্প আগেই জানিয়েছিলেন, তিনি দক্ষিণ আফ্রিকায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে অংশ নেবেন না। তার পরিবর্তে ২২-২৩ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে তিনিও সেখানে যাচ্ছেন না বলে মার্কিন প্রশাসনের একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, এ বছরের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও জলবায়ু ইস্যু নিয়ে আয়োজিত জি–২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জন করেছিলেন।

২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত জি-২০ সভাপতিত্বের দায়িত্ব পালন করছে দক্ষিণ অফ্রিকা। এরপর জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নেবে মার্কিন যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: রয়টার্স

আমার বার্তা/এল/এমই

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি প্রশাসন। তবে যুদ্ধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী