ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

হাসিনার বিচার ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত: জাতিসংঘ

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে গত বছরের বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)।

বাংলাদেশ সময় সোমবার রাতে (১৭ নভেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে—২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের তদন্ত-প্রতিবেদন থেকে শুরু করে তারা ধারাবাহিকভাবে দাবি করে এসেছে, যেসব ব্যক্তি এসব অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, বিশেষ করে যাঁরা নেতৃত্ব বা কমান্ডের অবস্থানে ছিলেন, তাঁদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় জানায়, তারা বিচারপ্রক্রিয়ার অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কে অবহিত ছিল না। তবে তারা সব সময়ই জোর দিয়ে বলেছে—আন্তর্জাতিক অপরাধের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে বিচার অবশ্যই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায়বিচার ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করে সম্পন্ন হওয়া উচিত। বিশেষ করে বিচার যখন অভিযুক্তের অনুপস্থিতিতে পরিচালিত হয়। এ ছাড়া মৃত্যুদণ্ডের মতো চরম সাজা দেওয়া হলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

তবে বিবৃতিতে এটাও বলা হয়েছে—‘আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধী।’

মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক আশা প্রকাশ করেছেন—বাংলাদেশ এখন সত্য উদ্‌ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের একটি সর্বাঙ্গীণ প্রক্রিয়ার দিকে অগ্রসর হবে, যা জাতীয় পুনর্মিলন ও আরোগ্যের পথ খুলে দেবে। তিনি বলেন, ‘বিচারের ধারাবাহিকতায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে নিরাপত্তা খাতের সংস্কারও জরুরি, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন আর না ঘটে। এই প্রয়াসে বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত।’

এই ঘটনার প্রেক্ষিতে সবাইকে শান্ত ও সংযত থাকার অনুরোধ করেছে হাইকমিশনার।

আমার বার্তা/এমই

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

ইরাকের জলসীমায় তেলের ট্যাংকারে বিস্ফোরকবোঝাই ইরানি বোটের হামলায় গতকাল বুধবার এক ক্রু সদস্য নিহত ও

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের ৩৯তম ধাপে লক্ষ্যবস্তুতে থাকা মার্কিন ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে বলে দাবি

হরমুজ প্রণালিতে ২ ভারতীয় ট্যাংকারকে যাওয়ার অনুমতি দিলো ইরান

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি দিয়ে ভারতের ২টি ট্যাংকার জাহাজকে যাওয়ার অনুমতি দিয়েছে ইরান। ভারতের

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ