ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযান, ১৩ সন্ত্রাসী নিহত

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বান্নু এবং মোহমান্দ জেলায় পরিচালিত পৃথক দুই অভিযানে নিহত হয়েছে ১৩ জন সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের সবাই দেশটির কট্টর ইসলামপন্থি নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি) এবং এর বিভিন্ন মিত্রগোষ্ঠীর সদস্য ছিল।

পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তর (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য। নিহতদের ‘ফিৎনা আল-খারিজি’ এবং ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, “গোপন সামরিক তথ্যের ভিত্তিতে বান্নু এবং মোহমান্দ জেলায় পৃথক সেনা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোহমান্দে ৭ জন এবং বান্নুতে ৬ জন ফিৎনা আল-খারিজি সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছেন পাকিস্তানি সেনারা।”

“দুই জেলায় অভিযান এখনও অব্যাহত আছে। যদি আরও কোনো ভারত সমর্থিত ফিৎনা আল খারিজি সন্ত্রাসীকে পাওয়া যায়, তাহলে তাকে/তাদেরও নরকে পাঠানো হবে।”

২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এ দু’টি গোষ্ঠীই পাকিস্তানে নিষিদ্ধ।

ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বিগত যে কোনো সময়ের তুলনায় ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার হার বেড়েছে ৪৬ শতাংশ।

ইসলামাবাদের অভিযোগ, টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং অস্ত্র-রসদের যোগান দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। তবে তালেবান গোষ্ঠী এ অভিযোগ সবসময় প্রত্যাখ্যান করেছে।

সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ইসলামি চিন্তাবিদ (স্কলার) বৈঠক হয়েছিল। সেই বৈঠকে স্কলারা সবাই জানিয়েছেন, তারা চান না যে আফগানিস্তানের ভূখণ্ড অন্য কোনো দেশের ক্ষতির জন্য ব্যবহৃত হোক।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দারবি এক বিবৃতিতে এ বৈঠককে স্বাগত জানিয়েছেন; তবে তিনি বলেছেন যে এমন প্রতিশ্রুতি এর আগেও বহুবার তালেবান গোষ্ঠী দিয়েছে। - সূত্র : জিও নিউজ

আমার বার্তা/জেএইচ

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ‍দুই শিশু। অবরুদ্ধ উপত্যকায় দখলদার ইসরায়েলের

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল বড় পদক্ষেপ: মার্কিন কর্মকর্তা

আবুধাবিতে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা ‘বড় পদক্ষেপ’ ছিল বলে জানিয়েছেন এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামে দলে দলে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত