ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৩

গুয়াতেমালার তিনটি কারাগারে ভিন্ন ভিন্ন দাঙ্গার ঘটনায় অন্তত ৪৬ জন কারা-কর্মীকে জিম্মি করেছে কয়েদিরা। মূলত সন্ত্রাসী সংগঠন বারিও-১৮ এর লিডারের বিশেষ সুবিধা প্রাপ্তির দাবিতে এ কাণ্ড ঘটানো হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) শুরু হওয়া এসব ঘটনা সমন্বিতভাবে সংঘটিত হয়েছে বলে ধারণা করছে দেশটির কারা কর্তৃপক্ষ।

স্বরাষ্ট্র মন্ত্রী মার্কো আন্তোনিও ভিল্লেদা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জিম্মিদের মধ্যে কেউ নিহত বা আহত হয়নি। দাঙ্গার পেছনে রয়েছে কুখ্যাত বারিও ১৮ গ্যাংয়ের সদস্যরা। কুখ্যাত এই গ্যাংয়ের এক শীর্ষ নেতার উন্নত সুযোগ-সুবিধার দাবিতে অন্য কারাগারে স্থানান্তরের আবেদন ঘিরেই এই সহিংস প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিল্লেদা বলেন, ‘আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো সমঝোতায় যাব না। এই ব্ল্যাকমেইলের কাছে আমি নতি স্বীকার করব না এবং সহিংসতা বন্ধের বিনিময়ে তাদের বিশেষ সুবিধাও ফিরিয়ে দেব না।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কারাগারের ভেতরে গ্যাং নেতাদের দেওয়া কিছু বিশেষ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের সরাসরি প্রতিক্রিয়া হিসেবেই এই দাঙ্গা ছড়িয়েছে। জিম্মিদের মধ্যে অধিকাংশই কারারক্ষী হলেও একজন মনোবিজ্ঞানী এবং অন্যান্য কারা কর্মকর্তাও রয়েছেন।

দেশটির দক্ষিণাঞ্চলের এসকুইন্তলা প্রদেশে অবস্থিত রেনোভাসিওন-১ কারাগার ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসও প্রস্তুত রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কারাগারের ভেতরে মুখ ঢেকে রাখা কয়েদিরা ওয়াচ টাওয়ারে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এক বন্দি কাঁটাতারের আড়াল থেকে সাংবাদিকদের বলেন, ‘এই কারাগারে আমরা নিরাপদ নই। কর্তৃপক্ষ নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, আমাদেরটা তারা কীভাবে দেবে?’

গুয়াতেমালায় দীর্ঘদিন ধরেই কারাগার ব্যবস্থায় গ্যাংয়ের প্রভাব একটি বড় সমস্যা। বন্দিরা প্রায়ই অমানবিক ও বিপজ্জনক পরিবেশের অভিযোগ করে আসছে। গত অক্টোবরে কয়েকদিনের ব্যবধানে ২০ জন গ্যাং সদস্য পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, জিম্মিদের নিরাপদে উদ্ধারে অভিযান ও আলোচনার সব পথ খোলা রাখা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এল/এমই

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং সেই নির্বাচনে বড়

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেলেন বামপন্থি সেগুরো

পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছেন দেশটির বামপন্থি রাজনীতিবিদ আন্তোনিও জোসে সেগুরো। নিজের প্রতিদ্বন্দ্বী এবং

মুসলিমদের ছবিতে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট: আসামের মুখ্যমন্ত্রীকে ঘিরে তীব্র বিতর্ক

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে দেখা

জাপানে নির্বাচনে বিপুল ভোটে জয়ী তাকাইচির দল

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির দল দেশটির সাধারণ নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছে। দেশটির সংসদের নিম্নকক্ষে বিপুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ