ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

থাইল্যান্ডের নির্বাচনে বড় বিজয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

আমার বার্তা অনলাইন
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬

কম্বোডিয়া সীমান্তে সংঘাত এবং বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং সেই নির্বাচনে বড় বিজয় পেয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের নেতৃত্বাধীন জোট।

রোববার (৮ ফেব্রুয়ারি) এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে দেশটির নির্বাচন কমিশন। আনুতিন চার্নভিরাকুলের রাজনৈতিক দলের নাম ভূমিজাই থাই পার্টি। খবর বিবিসির।

থাইল্যান্ডের পার্লামেন্টে মোট আসনসংখ্যা ৪৯২টি। কোনো দল কিংবা জোট যদি সরকার গঠন করতে চায়, সেক্ষেত্রে সেই দল বা জোটকে কমপক্ষে ২৪৬টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

রোববার জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে থাইল্যান্ডের নির্বাচন কমিশন। সেই ঘোষণা থেকে নিশ্চিত হওয়া গেছে যে আনুতিনের রাজনৈতিক দল ভূমিজাই থাই পার্টি মোট ১৯৬টি আসনে বিজয়ী হয়েছে, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১৬টি আসনে। বাকি ১৮০টি আসনে জয় পেয়েছে রক্ষণশীল পিউ থাই পার্টি ও অন্যান্য রাজনৈতিক দল।

অর্থাৎ কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন করতে হলে এখন জোট ছাড়া আর কোনো পথ নেই।

তবে যেহেতু ভূমিজাই থাই পার্টি সবচেয়ে বেশি আসনে জিতেছে, তাই জোট সরকার গঠন হলে নিয়ম অনুযায়ী আনুতিনই প্রধানমন্ত্রীর পদে বসবেন।

৫৮ বছর বয়সী আনুতিন থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হন ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর, সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা ক্ষমতা হারানোর পর।

নৈতিকতা লঙ্ঘনের দায়ে ২০২৫ সালের ২৯ আগস্ট পায়েতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেন থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।

পায়েতংতার্ন থাইল্যান্ডের সাবেক প্রধামন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে এবং দেশটির বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির নেত্রী।

২০২৪ সালের আগস্টে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন পায়েতংতার্ন। সে সময় তার বয়স ছিল ৩৮ বছর। শপথ গ্রহণের মাত্র এক বছর অতিক্রান্ত হওয়ার পরপরই ক্ষমতা হারান তিনি।

থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল নয়। গত ২ বছরে তিনজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন। তার ওপর আনুতিন চার্নভিরাকুলের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় গত ডিসেম্বর কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘাত হয়েছিল থাইল্যান্ডের।

টানা কয়েকদিনের এ সংঘাতে উভয় দেশের সেনাবাহিনীর বেশ কয়েকজন হতাহতও হয়েছেন। এসব চ্যালেঞ্জের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হয়েছে থাইল্যান্ডে এবং তাতে বিজয়ী হয়েছেন আনুতিন চার্নভিরাকুল।

আমার বার্তা /জেএইচ

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে বাড়তি জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি তদন্তে ফিলিপাইনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন