ই-পেপার শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রতিবেশী দেশে হামলা হবে না, নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী

আমার বার্তা অনলাইন:
০৭ মার্চ ২০২৬, ১৭:১৬
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিবৃতির পর এবার ইসলামিক রেভল্যুশানির গার্ড কর্পস (আইআরজিসি) নিশ্চিত করল, তারা প্রতিবেশী দেশে আর হামলা করবে না। আইআরজিসি বলেছে, আমরা প্রতিবেশীদের সার্বভৌমত্বকে সম্মান করি, তবে যদি আক্রমণ অব্যাহত থাকে তবে সমস্ত মার্কিন-ইসরায়েল ঘাঁটি এবং স্বার্থ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি ভিডিও বার্তা প্রকাশের পর আইআরজিসির খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর থেকে আল জাজিরার কাছে এই ধরনের একটি বিবৃতি এসেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর আক্রমণ বন্ধ করার অনুমোদন দিয়েছে। যদি সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না আসে তাহলে সেখানে কোনো হামলা হবে না।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্টের বক্তব্যের পর, সশস্ত্র বাহিনী আবারও ঘোষণা করছে যে, তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ এবং জাতীয় সার্বভৌমত্বকে সম্মান করে এবং এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে আগ্রাসনমূলক কোনো কিছু করেনি।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তবে, যদি পূর্ববর্তী শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে স্থল, সমুদ্র এবং আকাশে অপরাধী আমেরিকা এবং ভুয়া ইহুদিবাদী সরকারের সমস্ত সামরিক ঘাঁটি এবং স্বার্থকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর শক্তিশালী এবং বিধ্বংসী হামলার আওতায় আনা হবে।’

এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া রেকর্ডকৃত ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান অত্যন্ত নমনীয় সুরে বলেন, ‘প্রতিবেশী দেশগুলো, যারা আমাদের হামলার শিকার হয়েছে, তাদের কাছে আমি ক্ষমা চাওয়া প্রয়োজন বলে মনে করি। আমাদের কোনো প্রতিবেশী দেশ দখলের বিন্দুমাত্র অভিপ্রায় নেই।’

এদিকে আইআরজিসি ২৫তম ধাপের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছে। সামরিক ও সামরিক সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত একটি সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অভিযানে হাইপারসনিক ফাতাহ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

আমার বার্তা/এমই

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে জেরুজালেমের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করে বলেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

সৌদি আরবের পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনায় ইরান-সমর্থিত হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মালয়েশিয়ার ফেডারেল

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

সৌদি আরবে প্রায় ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী গত দুই থেকে তিন সপ্তাহ ধরে আটকে রয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন চ্যানেল আইয়ের মহিউদ্দিন খান মঈন

এখন থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট

জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা

এক ব্যাগ রক্তে বাঁচে দুটি প্রাণ

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুথিদের

সৌদিতে হুথি হামলার তীব্র নিন্দা জানালেন মালয়েশিয়ার প্রধান মুফতি

অসুস্থ দুই মন্ত্রীর শয্যাপাশে রিজভী ও জাহিদ

'৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ'

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সৌদিতে আটকেপড়া ওমরাহযাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি

হজে কুরবানির অর্থ আত্মসাৎ করায় এজেন্সিকে লাখ টাকা জরিমানা

ডেঙ্গু প্রভাবে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

ঢাকার অ্যাপার্টমেন্টের সার্ভিস চার্জ নিয়ে বিতর্ক

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

হরমুজে জাহাজ চালানোর চেষ্টা করলে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা হবে

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের