ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১০:৪২

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও তার সংলগ্ন এলাকাগুলোতে গতকাল সোমবার দিনভর দফায় দফায় ধাওয়া ও সংঘাত-সহিংসতা হয়েছে তরুণ-তরুণীদের ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং পুলিশের মধ্যে। এ সময় সিজেপি সমর্থকদের ছোড়া ইট-পাটকেলে আহত হয়েছেন কমপক্ষে ১১৮ জনেরও বেশি পুলিশ।

এদিকে ‘পুলিশকে লক্ষ্য করে হামলা, বিশৃঙ্খলা সৃষ্টি, সহিংস আচরণ, সরকারি যানবাহন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনের’ অভিযোগে ঘটনাস্থল থেকে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য।

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলনে নেমেছে ফেইসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি।

সোমবার দাবির সপক্ষে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। কিন্তু সকালে ‘সংসদ চলো’ কর্মসূচি শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই সেখানে হামলা চালায় পুলিশ এবং পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ মৃদু লাঠিচার্জও করেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষ্যদর্শীরা।

কিন্তু ‘ছত্রভঙ্গ’ হওয়ার অল্প সময়ের মধ্যেই ফের জন্তর মন্তর এলাকায় এসে জড়ো হন সিজেপি সমর্থকরা এবং তাদের কর্মসূচি ফের শুরু করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ফের বাধা দিতে এগিয়ে আসার পর শুরু হয় দু’পক্ষের সংঘাত।

৭০ জনকে গ্রেপ্তারের ব্যাপারে নয়াদিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “এই বিক্ষোভকারীরা পুলিশের দিকে লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর নিক্ষেপের পাশাপাশি বার বার পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছেন, সরকারি যানবাহন, সম্পদের ক্ষয়ক্ষতি করেছেন এবং এত বড় মাত্রার সহিংসতা উস্কে দিয়েছেন, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গুরুতর হুমকির মুখে ফেলতে পারে।”

যে ১১৮ জনের অধিক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে সাধারণ পুলিশ সদস্যদের পাশাপাশি নয়াদিল্লি পুলিশের স্পেশাল কমিশনার অব পুলিশ, জয়েন্ট কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল কমিশনার অব পুলিশ, ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অব পুলিশ, অ্যাসিসটেন্ট কমিশনার অব পুলিশ এবং বেশ কয়েক জন নারী পুলিশ সদস্য রয়েছেন।

অবশ্য পুলিশের লাঠিচার্জে সিজেপি সমর্থকরা যে আহত হয়েছেন, তা ও স্বীকার করা হয়েছে বিবৃতিতে। নয়াদিল্লি পুলিশের তথ্য অনুসারে, সোমবারের কর্মসূচিতে ৬০ জন বিক্ষোভকারী আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েক জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের অনেকে এখনও হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে পুলিশ।

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে মারা গেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ায় দেশজুড়ে

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। গত কাল বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর জারি করা অবরোধ অনির্দিষ্টকালের জন্য হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের

ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন জানালো কসোভো

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয়: শামা ওবায়েদ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮

রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক শর্তে কী আছে, বিচ্ছেদে লাভ কার!

দেশের বাজারে এবার কমে গেল সোনার দাম

ডজনে ১০ টাকা কমেছে ডিমে, আগের দামেই মাছ-মাংস

তানজিদের অসাধারণ সেঞ্চুরিতে দাপুটে বাংলাদেশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কসোভোর সঙ্গে বাণিজ্য-অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে বাংলাদেশ

সিঙ্গাপুর হাই কমিশনের সিঙ্গাপুর কো-অপারেশন প্রোগ্রাম অ্যালামনাই ডিনারের মাধ্যমে এসজি৬১ উদযাপন

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, যা জানাল পাকিস্তান সেনাবাহিনী

সরকারের সমালোচনায় কোনো বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে ‘অনির্দিষ্টকালের জন্য’ অবরোধের ইঙ্গিত হেগসেথের

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র জমায় নতুন নির্দেশনা মাদরাসা বোর্ডের

মালয়েশিয়ায় অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা আদালতের

ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধের হুমকিতে বাড়লো তেলের দাম