ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

আমার বার্তা অনলাইন:
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের উত্তর-পশ্চিম উপকূলের দুর্গম এলাকায় অবস্থিত ইনল্যান্ড সারাওয়াক বিমানক্ষেত্রে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে পাইলটসক সকল আরোহীর প্রাণহানি হয়েছে।

আজ বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বিও-১০৫ মডেলের হেলিকপ্টারটি পরিচালনার দায়িত্বে ছিল চিকিৎসাসেবাদাতা প্রতিষ্ঠান ‘ফ্লাইং ডক্টর সার্ভিস’। এটি মঙ্গলবার বিকেলে মিরি শহর থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিধ্বস্ত হয় বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন।

মিরির দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান গ্যালং লুয়াং এক বিবৃতিতে বলেন, ‘অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ (বোম্বা) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে হেলিকপ্টারের পাঁচ আরোহী মারা গেছেন।’

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে হেলিকপ্টারের পাইলট, একজন চিকিৎসক, একজন মেডিকেল সহকারী ও দুজন নার্স মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে হেলিকপ্টারটি থেকে ধোঁয়া বের হচ্ছিল।

মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির বিমান দুর্ঘটনা তদন্ত দল আজ দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। দুর্ঘটনার কারণ কী, তা এখনো স্পষ্ট নয়।

মালয়েশিয়ার মধ্যাঞ্চলের দুর্গম এলাকাগুলো বড় বড় গাছগাছালিতে ঘেরা। সেখানে যাতায়াতের জন্য স্থলপথ নেই বললেই চলে। এসব জায়গায় জরুরি চিকিৎসা সেবার জন্য এ ধরনের হেলিকপ্টারভিত্তিক সেবার ওপর মানুষকে ভরসা রাখতে হয়। এ ধরনের সেবাদাতাদের মধ্যে ফ্লাইং ডক্টর সার্ভিস বেশ জনপ্রিয়।

সাধারণত একজন মেডিকেল কর্মকর্তা, সহকারী মেডিকেল কর্মকর্তা, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে গঠিত দলগুলো মাসিক বা দুই মাস অন্তর হেলিকপ্টার বা ছোট উড়োজাহাজে করে বিভিন্ন গ্রাম ও লংহাউসে যায়।

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

*দেশটি মনে করে যে, এই প্রস্তাব "জাতিসংঘের চলমান প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য অবদান" এবং

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সামরিক সংঘাত উসকে উঠেছে। ওমান উপসাগর এবং ইরানের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে বা এ ধরনের

ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ও ভেরিফিকেশন সনদ ছাড়া পণ্য উৎপাদন , ৪ লাখ টাকা জরিমানা

গ্রিস মরক্কোর স্বায়ত্তশাসন প্রস্তাবের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে

পাওনা পরিশোধ করলে চেকের মামলায় কারাদণ্ড নয়: হাইকোর্ট

উন্নয়নের আসল মাপকাঠি মাসের শেষের স্বস্তি

মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সকল আরোহীর প্রাণহানি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি

ইরানের ৫ ট্যাংকারে মার্কিন বোমা হামলা, জর্ডানে পাল্টা হামলা ইরানের

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

টাঙ্গাইলে বরখাস্ত আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমলো ১১০৮ টাকা

মালয়েশিয়ার পেনাং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

রাজধানীসহ দেশের যেসব এলাকায় গ্যাস থাকবে না বৃহস্পতিবার

ভয়াবহ বন্যার ক্ষত না শুকাতেই নেপালে ৫ মাত্রার ভূমিকম্প

জাতিসংঘে আস্থা পুনর্গঠন ও সংলাপ বাড়ানোর অঙ্গীকার

সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

৯ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা