ই-পেপার শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট স্পিড সূচকে ৭ ধাপ পেছাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক:
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪০

মোবাইল ইন্টারনেট সূচকে ৭ ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা আগে ছিল ১০১তম।

ওকলা স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের জানুয়ারি মাসের সূচকে এমনটি উঠে এসেছে।

এতে দেখা যায়, জানুয়ারি মাসের হিসেবে মোবাইল ইন্টারনেট খাতে ১০৮তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যা গত ডিসেম্বরে ১০১তম অবস্থানে ছিল। পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৯তম।

অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত মোবাইল ইন্টারনেটে ১৮তম এবং ব্রডব্যান্ড সূচকে ৮৭তম অবস্থানে রয়েছে।

ওকলার সূচক অনুসারে, জানুয়ারিতে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি পাওয়া গেছে ২৩ দশমিক ৮৫ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ১১ দশমিক ৩৬ এমবিপিএস। এ ছাড়া ব্রডব্যান্ডে মেডিয়ান ডাউনলোডের গতি ছিল ৪১ দশমিক ৫৯ এমবিপিএস। পাশপাশি আপলোডের গতি ছিল ৪২ দশমিক ৬০ এমবিপিএস।

ওকলা প্রতিদিন নিজেদের স্পিডটেস্ট অ্যাপের মাধ্যমে পাওয়া লাখ লাখ ফলাফলের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের নেটওয়ার্ক পারফরম্যান্স সম্পর্কে ধারণা দেয়।

আমার বার্তা/জেএইচ

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী।

বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়