ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

অনলাইন ডেস্ক:
১৫ মে ২০২৪, ১১:৪৭

প্রযুক্তি বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় ওপেনআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তির দুনিয়ায় আরো একটি আমূল পরিবর্তন নিয়ে এলো ওপেন এআই। সম্প্রতি লাইভস্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন এআই মডেল জিপিটি ফোর-ও।

ওপেনএআই জানায়, জিপিটি ফোর-ও নামের মডেলটি আগের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, মডেলটিতে বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। অর্থের বিনিময়ে ও বিনা মূল্যে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই নতুন মডেলটি ব্যবহার করতে পারবেন।

ওপেনএআইয়ের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মিরা মুরতি জানিয়েছেন, বিনা মূল্যে ব্যবহার করা গেলেও অর্থের বিনিময়ে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নতুন মডেলের বিভিন্ন সুবিধা পাঁচগুণ বেশিবার ব্যবহার করতে পারবেন। এক বার্তায় ওপেনএআই জানিয়েছে, জিপিটি ফোর-ও মডেলের বার্তা ও ছবি তৈরির নতুন সুবিধা এখন থেকে উন্মুক্ত করা হলেও অন্য সুবিধাগুলো শিগগিরই চালু করা হবে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নতুন মডেলটিকে ‘মাল্টিমডেল’ হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ব্যবহারকারীদের লেখা বার্তা, ছবি ও কণ্ঠস্বরও আলাদা করে চিনতে পারবে মডেলটি। ‘জিপিটি-৪’ মডেলের তুলনায় দ্বিগুণ গতিতে কাজ করলেও অর্ধেক খরচে নতুন মডেলের এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করতে পারবেন প্রোগ্রামাররা।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেনএআই। প্রযুক্তির জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় এই প্রতিষ্ঠানটি।

আমার বার্তা/জেএইচ

হোয়াটসঅ্যাপে কথা বলা যাবে চ্যাটজিপিটির সঙ্গে!

প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই নতুন নতুন চমক নিয়ে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এরই মধ্যে অন্যতম আলোচিত চ্যাটবট

সাংবাদিকদের নৈতিকতা প্রসারে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যালেঞ্জ মোকাবেলা, দক্ষ, যুগোপযোগী ও নৈতিক সাংবাদিকতার প্রসারে হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ওয়াজদা,

ফেসবুক-ইনস্টাগ্রাম আর চলবে না যেসব স্মার্টফোনে

মেটার মালিকানাধীন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম। বিশ্বে এই প্ল্যাটফর্মগুলোর আছে কয়েকশ কোটি ব্যবহারকারী।

বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আগামী বছরের শুরুতে কিছু ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার