ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজের মডেলগুলোর দাম যেমন হবে

আমার বার্তা অনলাইন:
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৬

কিছুদিন (৯ সেপ্টেম্বর) পর আইফোনের বার্ষিক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে অ্যাপল। সেই অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ উন্মোচন করা হবে। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার শুরু হবে অনুষ্ঠান শেষের পর প্রথম শুক্রবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর থেকে।

আইফোন ১৭ সিরিজে চারটি মডেল বাজারে আসছে আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সেই সঙ্গে গুঞ্জন রয়েছে, আইফোন এয়ার নামে একটি পাতলা মডেলও বাজারে আসতে পারে। ইতিমধ্যে নতুন মডেলগুলোর সম্ভাব্য দামের বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকদের মধ্যে জোর আলোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীরা নতুন আইফোনের দাম নিয়ে বেশ চিন্তিত। কারণ, এ বছর শুল্কের কারণে কিছু কোম্পানিকে তাদের পণ্যের দাম বাড়াতে হয়েছে।

কয়েক বছর ধরে আইফোনের দাম বাড়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। ২০২৩ সালে অ্যাপল আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের ১২৮ জিবি সংস্করণ বন্ধ করে দিয়েছে, যার দাম ছিল ১ হাজার ৯৯ ডলার। এর পর থেকে এই মডেলের সবচেয়ে সস্তা সংস্করণ হলো ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটি, যার দাম শুরু হয় ১ হাজার ১৯৯ ডলার থেকে।

চলতি বছরও অ্যাপল দাম বাড়াতে পারে বলে খবর রয়েছে। তবে অ্যাপল চায় না এই মূল্যবৃদ্ধিকে ট্রাম্প সরকারের শুল্কের সঙ্গে যুক্ত করা হোক। যদিও ২০২৫ সালে অ্যাপলকে কিছু শুল্ক দিতে হয়েছে, তবে তা সরাসরি আইফোনের ওপর প্রভাব ফেলেনি।

বিশ্লেষকেরা মনে করছেন, অ্যাপল অন্তত কিছু আইফোন ১৭ মডেলে ৫০ ডলার পর্যন্ত দাম বাড়াতে পারে। সম্প্রতি অ্যাপল ‘আমেরিকান ম্যানুফ্যাকচারিং প্রোগ্রাম (এএমপি)’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা জানিয়েছে। এই পদক্ষেপের কারণে নতুন শুল্ক থেকে আইফোন ১৭ ছাড় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবু মূল্যবৃদ্ধি এড়ানো সম্ভব হবে না বলে অনেকের মত।

অ্যাপল যদি আইফোন ১৬ সিরিজের দামের কাঠামো বজায় রাখতে না পারে, তাহলে ৫০ ডলার পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রো মডেলগুলোয় এই দাম বাড়তে পারে। পাশাপাশি নতুন আইফোন ১৭ এয়ার মডেলটির দামও পূর্বসূরি আইফোন ১৬ প্লাসের চেয়ে বেশি হতে পারে।

এই পরিপ্রেক্ষিতে সম্ভাব্য দাম হতে পারে—

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭: ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ১৩৬ টাকা)

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ এয়ার: ৯৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার ৩৮০ টাকা)

২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ প্রো: ১ হাজার ৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা)

২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১ হাজার ২৪৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৫১ হাজার ৮৯৭ টাকা)

উল্লেখ্য, ২৫৬ জিবি স্টোরেজসহ আইফোন ১৭ প্রো-এর দাম ১ হাজার ৪৯ ডলার (প্রায় ১ লাখ ২৭ হাজার ৫৯০ টাকা) হলেও আগের ১৬ প্রো-এর ২৫৬ জিবি সংস্করণ ছিল ১ লাখ ৯৯ ডলার। অর্থাৎ ৫০ ডলার কমে বেশি স্টোরেজ পাওয়া যেতে পারে, যা একধরনের সুবিধা বলা যায়।

যদি অ্যাপল যুক্তরাষ্ট্রে দাম বাড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারে অনুরূপ মূল্যবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে অ্যাপল অন্যান্য পণ্যের ওপর চাপানো শুল্কের খরচ কিছুটা পুষিয়ে নিতে পারবে।

দাম কি অপরিবর্তিত থাকবে

ভোক্তাদের জন্য ভালো খবর হতে পারে অ্যাপল যদি আগের বছরের আইফোন ১৬-এর দাম বহাল রাখে। সে ক্ষেত্রে চারটি মডেলের সম্ভাব্য দাম হতে পারে—

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭: ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ হাজার ১৩৬ টাকা)

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ এয়ার: ৮৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯ হাজার ৩৯৩ টাকা)

১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ প্রো: ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ২০ হাজার ৯০৯ টাকা)

২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের আইফোন ১৭ প্রো ম্যাক্স: ১ হাজার ১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা)

এই দাম তখন সম্ভব, যদি অ্যাপল তাদের উৎপাদন খরচ কমাতে পারে এবং কোনো শুল্কজনিত বাড়তি খরচ ক্রেতার ওপর না চাপায়। আন্তর্জাতিক বাজারে যেখানে আমদানি শুল্ক কম বা নেই, সেখানে এই দামে ফোনগুলো পাওয়া যেতে পারে। বিশ্লেষকদের মতে, সবচেয়ে সাশ্রয়ী আইফোন হিসেবে আইফোন ১৭-এর ১২৮ জিবি মডেল থাকবে।

তবে সবকিছু এখনো অনুমানের পর্যায়ে রয়েছে। ৯ সেপ্টেম্বর অ্যাপল তাদের ইভেন্টে আইফোন ১৭ সিরিজ উন্মোচনের সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন মডেলগুলোর দাম প্রকাশ করবে।

তথ্যসূত্র: ফোর্বস ও ম্যাকরিউমার

আমার বার্তা/এল/এমই

ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে ১৩৪ বিলিয়ন ডলার দাবি: ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে সর্বোচ্চ ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি

দেশে এলো হাইব্রিড প্রযুক্তির মোটরসাইকেল

অটোমোবাইল জগতে আলোচিত হাইব্রিড প্রযুক্তি এবার মোটরসাইকেল খাতে। ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ উদ্যোগে বাংলাদেশের

হোয়াটসঅ্যাপে চ্যাট ও নিরাপত্তায় নজর রাখতে পারবেন বাবা-মা

নিত্যনতুন ফিচার এনে ইউজারদের চমকে দিতে বরাবরই দক্ষ হোয়াটসঅ্যাপ। এবার জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি

ডিজিটাল সেবা এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে টার্গেট আইটি

প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান টার্গেট আইটির নিজস্ব ওয়েবসাইট খুব শিগগিরই চালু হতে যাচ্ছে। বর্তমানে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?

চট্টগ্রামের চান্দগাঁও এ স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

হজযাত্রীদের টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

চট্টগ্রামে হত্যা মামলায় কিশোর গ্যাং ফাইতন গ্রুপের সদস্য গ্রেপ্তার

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ারের শেষ দিন আজ

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

কারাগারে গ্যাং লিডারের বিশেষ সুবিধার দাবিতে ৪৬ কর্মীকে জিম্মি

শেখ হাসিনা, টিউলিপ ও ববিসহ ১৮ জনের বিরুদ্ধে রায় ২ ফেব্রুয়ারি

মালয়েশিয়ায় ইকবাল সিন্ডিকেট নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

কয়রায় অবৈধ কালভার্ট নির্মাণে লোনা পানির আগ্রাসন, চরম ক্ষতির মুখে কৃষি ও জনজীবন

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পর এবার ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও

গ্রিনল্যান্ড না পেলে ইউরোপের ৮ দেশের ওপর আরও শুল্ক: ডোনাল্ড ট্রাম্প