ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পানিতে ৬০ পর্যন্ত টিকে থাকতে সক্ষমতা ফোন নিয়ে এলো রিয়েলমি

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৫:১১

বাংলাদেশের বাজারে রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের ঘোষণা দিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ‘ক্যাটাগরির প্রথম অফিসিয়াল ওয়াটারপ্রুফ স্মার্টফোন’ রিয়েলমি সি৭৫-এর সাফল্যের ধারাবাহিকতায় এই সেগমেন্টের সবচেয়ে ওয়াটার-রেজিজট্যান্ট ফোন হিসেবে এটি নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পানিতে ৬০ দিন টিকে থাকতে সক্ষমতা ফোন নিয়ে এলো রিয়েলমি।

দেশের সকল রিয়েলমি ব্র্যান্ড স্টোর ও অফিসিয়াল রিসেলার আউটলেট থেকে ক্রেতারা ৫-৭ নভেম্বর পর্যন্ত রিয়েলমি সি৮৫ প্রো প্রি-বুক করার সুযোগ পাবেন।

প্রি-বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতারা একটি রিয়েলমি ব্যাগের সাথে একটি মোবাইল অপারেটর কোম্পানির বিশেষ অফারসহ উপহার পাবেন। এই প্রি-অর্ডার উপহারগুলো সীমিত সময় এবং শর্তসাপেক্ষে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে রিয়েলমির পক্ষ থেকে। বলা হয়েছে, ফার্স্ট-সেল চলাকালে রিয়েলমি সি৮৫ প্রো সংগ্রহকারী ক্রেতাদের এই উপহার দেওয়া হবে।

রিয়েলমি সি৮৫ প্রোর সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ইন্ডাস্ট্রি-লিডিং আইপি৬৯ প্রো ওয়াটারপ্রুফ রেটিং, যা ফোনটিকে পানির নিচে টানা ৬০ দিন পর্যন্ত টিকে থাকতে সক্ষম করে তোলা। প্রবল বৃষ্টি, দুর্ঘটনাক্রমে কিছু পড়ে যাওয়া বা আউটডোরে অ্যাডভেঞ্চারে ফোনটি ব্যবহারকারীদের জন্য সহায়ক হবে।

ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, যা সারাদিনের প্রোডাক্টিভিটি, গেমিং ও বিনোদনের জন্য অসাধারণ ব্যাকআপ দেয়। পাশাপাশি, এতে ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা রয়েছে।

ফোনটিতে ৬.৮ ইঞ্চি ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পাশাপাশি, এর ৪০০০ নিটস পিক ব্রাইটনেস উজ্জ্বল আলোতেও অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে ভিজ্যুয়াল নিশ্চিত করে। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর, যা ইন্টেলিজেন্ট এআই অপটিমাইজেশনের মাধ্যমে গেমিং, মাল্টিটাস্কিং, স্ট্রিমিং, ফটোগ্রাফি ও আউটডোর ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। এছাড়াও, এতে এআই এডিট জিনি ও এআই আউটডোর মোডের সুবিধা থাকায় ব্যবহারকারীরা যেকোনো সময়, যেকোনো স্থানে অনায়াসে ছবি এডিট করতে পারবেন।

রিয়েলমি সি৮৫ প্রো ‘প্যারট পার্পল’ ও ‘পিকক গ্রিন’ দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। বাজারে এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে- ৬ জিবি + ১২৮ জিবির মূল্য ২০,৯৯৯ টাকা, ৮ জিবি + ১২৮ জিবির মূল্য ২২,৯৯৯ টাকা ও ৮ জিবি + ২৫৬ জিবি ভার্সনের মূল্য মাত্র ২৪,৯৯৯ টাকা।

আমার বার্তা/এল/এমই

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

গুগলের এইআই চ্যাটবট জেমিনি এখন কেবল একটি চ্যাটবট নয়, এটি আপনার সৃজনশীল সঙ্গী। কৃত্রিম বুদ্ধিমত্তাকে

এবার এআই নিয়ে সতর্ক করলেন ‘এআইয়ের গডফাডার’ জিওফ্রে হিনটন

কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তি নিয়ে ফের সতর্ক করলেন কৃত্তিম বুদ্ধিমত্তার বা এআইয়ের গডফাদার

এবার বদলানো যাবে পুরোনো ই-মেইল অ্যাড্রেস

দীর্ঘদিন ধরেই জিমেইল ব্যবহারকারীদের একটি বড় অভিযোগ ছিল একবার ইমেইল ঠিকানা খুললে তা আর পরিবর্তন

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিশ্চিত করতে নতুন চুক্তি

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। মার্কিন বিনিয়োগকারীদের একটি জোটের সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু