ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

অন্যের স্টোরি নিজের ইনস্টাগ্রামে রিশেয়ার করতে পারবেন

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ১৫:২১

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রাম এবার তার স্টোরি ফিচারে নিয়ে এসেছে বড় পরিবর্তন। আগে কোনো স্টোরি রিশেয়ার করতে হলে সাধারণত সেই ইউজারকে আপনাকে ট্যাগ করতে হতো বা মেনশন করা থাকতে হতো। কিন্তু নতুন আপডেটে সেই বাধা আর থাকছে না। এখন থেকে যে কোনো ইউজার পাবলিক অ্যাকাউন্টের যে কোনো স্টোরি নিজের প্রোফাইলে রিশেয়ার করতে পারবেন, এমনকি ট্যাগ থাকা ছাড়াই।

বিশ্বব্যাপী আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই প্ল্যাটফর্মেই রোল আউট হয়েছে এই নতুন সুবিধা। নতুন কী সুবিধা মিলবে? নতুন আপডেট অনুযায়ী-কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখলেই ইউজারের সামনে অ্যাড টু স্টোরি অপশন দেখাবে।

সেই অপশন চাপলেই স্টোরিটি নিজের স্টোরিতে যুক্ত হয়ে যাবে। রিশেয়ার করা হলে ক্রেডিট বা সোর্স অটোমেটিকভাবে দেখাবে ইনস্টাগ্রাম। ট্যাগ থাকা বা পারমিশন দেওয়ার মতো ঝামেলা আর নেই। এটি বিশেষ করে তথ্যভিত্তিক কনটেন্ট, ইভেন্ট, ট্রেন্ডিং স্টোরি, সংবাদ বা শিক্ষামূলক স্টোরি ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে।

তবে সবার স্টোরি তো আর সবার ইচ্ছামত রিশেয়ার করা ঠিক নয়। আবার নিরাপদও নয়। সেই কারণে ইনস্টাগ্রাম এনেছে নতুন প্রাইভেসি অপশন। ‘অ্যালাউ শেয়ারিং টু স্টোরি’ সেটিং চালু থাকলে যে কেউ আপনার পাবলিক স্টোরি রিশেয়ার করতে পারবে। বন্ধ করে রাখলে কেউই রিশেয়ার করতে পারবে না, এমনকি পাবলিক অ্যাকাউন্ট হলেও। এটি সরাসরি ক্রিয়েটরদের কনটেন্ট সুরক্ষা, কপিরাইট সচেতনতা, এবং রিচ কন্ট্রোল নিশ্চিত করবে।

কীভাবে স্টোরি রিশেয়ার করবেন? প্রক্রিয়াটি খুবই সহজ, দেখে নিন-

১. ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন

২. যে কোনো পাবলিক অ্যাকাউন্টের স্টোরি দেখুন

৩. স্টোরির নিচে বা ডানদিকে থাকা ‘অ্যাড টু স্টোরি’ অপশনে ক্লিক করুন

৪. চাইলে স্টিকার, টেক্সট বা গিফ যোগ করতে পারেন

৫. এরপর শেয়ার চাপলেই স্টোরি আপনার প্রোফাইলে পোস্ট হয়ে যাবে

সূত্র: লাইভমিন্ট

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার বিষয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কর্মসূত্রে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। কেউ ভিনরাজ্যে,

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বাড়াতে গুগল এবার চালু করেছে নতুন মিম তৈরির সুবিধা।

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার নতুন চুক্তি হয়েছে। ফলে দেশটিতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। তবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম

দেশের মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়: তারেক রহমান

কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি

ফের তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ