ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বেসিস ডিজিটাল মার্কেটিং-কনটেন্ট সার্ভিসেস কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১০ জানুয়ারি ২০২৬, ১৪:৫২

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বেসিস) ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস বিষয়ক নতুন স্ট্যান্ডিং কমিটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেসিস বোর্ডরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

কমিটির চেয়ারম্যান ও রেইজ আইটি সল্যুশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. রাশেদুল মাজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেম্বার ইন-চার্জ ও বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সদস্য মো. জুয়েলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত সদস্যদের মধ্যে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর কমিটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস খাতের উন্নয়ন, কনটেন্ট ব্র্যান্ডিং এবং বেসিস সদস্য প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির পুনর্গঠন নিয়ে আলোচনায় সদস্যরা টর্স ভিত্তিক সাব-কমিটিতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। চূড়ান্ত কাঠামো ও দায়িত্ব বণ্টন পরবর্তী সভায় নির্ধারণের সিদ্ধান্ত হয়।

সভায় বক্তব্যে চেয়ারম্যান কে. এ. এম. রাশেদুল মাজিদ বলেন, দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বিপণন ও কনটেন্ট খাতে একটি সুসংগঠিত পরিকল্পনা বেসিস সদস্যদের টেকসই উন্নয়ন ও ব্র্যান্ডিং সক্ষমতা বাড়াবে।

মেম্বার ইন-চার্জ মো. জুয়েল বলেন, এই কমিটি শিল্প বিশেষজ্ঞদের কার্যকর প্ল্যাটফর্ম হবে। সম্মিলিত প্রচেষ্টায় বেসিস সদস্যদের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হবে।

সভায় মোট ১৭ জন সদস্য অংশ নেন, যার মধ্যে পাঁচজন সরাসরি এবং ১২ জন ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সরাসরি উপস্থিত ছিলেন কো-চেয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম খান (গ্রোথ টেকনোলজি), পার্থ সারথি সাহা (ইউএফও ইন্টারঅ্যাকটিভ) ও রাশেদুল ইসলাম (অনুপম রেকর্ডিং মিডিয়া)।

ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কো-চেয়ার এ এস এম রফিক উল্লাহ (কনটেন্ট ম্যাটার্স), মিনহাজুল হক (এসওয়াইএস সল্যুশন), সাব্বির ইসলাম (ওয়্যার), মো. তরিকুল ইসলাম (গুডহোপ ইনশিওর), আবির সিদ্দিক নাঈম (এলিগেন্স আইটি), আবু বকর সিদ্দিক (ইনোভার্সাল), মো. আজহার উদ্দিন (মিনিসফট পার্ক), মো. তারিকুল ইসলাম (জলপাই), মুহাম্মদ দেলোয়ার হোসেন (কাটিং এজার), মো. মামুনুর রহমান (গ্লোকাল টেকনোলজি) এবং তাজুল ইসলাম (এন জিটাল)।

বেসিসের ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস) এইচ. এম. ইমাম হাসান সভায় সেক্রেটারিয়েট ইন-চার্জ হিসেবে সভাটি সঞ্চালনা করেন।

আমার বার্তা/এমই

অনুমতি ছাড়া কম্পিউটারে ঢুকেছিল জেমিনি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনি পরীক্ষার নির্ধারিত পরিবেশ থেকে বেরিয়ে তিনটি প্রতিষ্ঠানের ব্যক্তিগত কম্পিউটার ব্যবস্থায়

এআইয়ের ‘উদ্বেগজনক’ আচরণের ৬ নতুন ঘটনা প্রকাশ করল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়ছে। এবার নিজেদের এআই মডেলের ছয়টি ‘অপ্রত্যাশিত

ডিজিটাল মাধ্যমে কাজ করছেন তৌফিক ইলাহী সোহান

বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত পরিচয় তুলে ধরতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

এআই’র আধিপত্য নাকি মানুষের সাধনা; এই দ্বন্দ্বে গণিত জগতে এখন বইছে বড় ঝড়। তাত্ত্বিক গণিতের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত