ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

.bd ডোমেইনে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১১ জানুয়ারি ২০২৬, ১৬:৫২

দেশের ডোমেইন ব্যবহারে আগ্রহ বাড়াতে .bd ডোমেইন সেবার জনপ্রিয় ক্যাটাগরিতে মূল্যছাড় ঘোষণা করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এ ছাড়ের আওতায় বহুল ব্যবহৃত দুটি ডোমেইন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ও রিনিউয়াল ফি কমানো হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিটিসিএল সূত্রে জানা গেছে, .bd Third Level domain (যেমন : abc.com.bd) এবং .bd Second Level domain (যেমন : abc.bd)—এই দুই ক্যাটাগরিতে ৩৬ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয় পর্যায়ে গ্রাহকেরা তুলনামূলকভাবে কম খরচে .bd ডোমেইন সেবা নিতে পারবেন।

হালনাগাদ মূল্যহার অনুযায়ী, দুই অক্ষরের বেশি নামের .bd Third Level domain-এর ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ১ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একই ক্যাটাগরির ডোমেইনের রিনিউয়াল ফি ১ হাজার ৬০০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ১ হাজার ২০ টাকা।

এ ছাড়া দুই অক্ষরের বেশি নামের .bd Second Level domain-এর রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ২৮০ টাকা এবং রিনিউয়াল ফি ২ হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিটিসিএল জানিয়েছে, .bd ডোমেইনের মাধ্যমে বাংলাদেশভিত্তিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য আলাদা একটি পরিচিতি তৈরি হয়। .com ডোমেইনের তুলনায় .bd ডোমেইন তুলনামূলক সহজে পাওয়া যায় এবং এটি দেশীয় ও সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশি গ্রহণযোগ্য। পাশাপাশি স্থানীয় বাজারে পেশাদার ইমেজ তৈরি এবং বাংলাদেশভিত্তিক সার্চ রেজাল্টে ভালো র‍্যাংকিং পাওয়ার সম্ভাবনাও থাকে।

এ ছাড়া দেশীয় রেজিস্ট্রেশন নীতির আওতায় পরিচালিত হওয়ায় .bd ডোমেইন তুলনামূলকভাবে নিরাপদ বলেও জানিয়েছে বিটিসিএল। এই ডোমেইন ব্যবহারে স্থানীয় ডিজিটাল পরিচয় আরও সুদৃঢ় হয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

তবে ডোমেইন সেবার ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য হবে। একইসঙ্গে বিটিআরসির নির্দেশনা অনুযায়ী নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং বিটিসিএল কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত ট্যারিফ সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিটিসিএল জানিয়েছে, এই মূল্যছাড় সীমিত সময়ের জন্য প্রযোজ্য। প্রতিষ্ঠানটির আশা, এ উদ্যোগের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে .bd ডোমেইন ব্যবহারের পরিধি আরও বাড়বে এবং দেশের ডিজিটাল ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে।

আমার বার্তা/এল/এমই

পাঠ্যবইয়ের ‘খরগোশ-কচ্ছপ’ এবার থ্রিডি অ্যানিমেশনে

শিশুদের বিনোদনের পাশাপাশি পাঠ্যবইয়ের গল্প ও নীতিশিক্ষাকে সহজভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে শিশুতোষ এডুটেইনমেন্ট প্ল্যাটফর্ম

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ফেসবুকের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

এআই দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি