ই-পেপার শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩

এবার এআই অবয়ব দিয়ে শর্টস বানাতে পারবেন ইউটিউবাররা

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪১
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৪৫

এআই দিয়ে তৈরি ব্যক্তির ডিজিটাল রূপ বা নিজের এআই অবয়ব ব্যবহার করে ইউটিউব শর্টসে কনটেন্ট তৈরির সুযোগ পাচ্ছেন নির্মাতারা। ইউটিউবের সিইও নিল মোহন জানিয়েছেন, চলতি বছরেই নির্মাতারা তাদের ‘নিজস্ব লাইকনেস’ বা চেহারা-আকৃতির এআই সংস্করণ দিয়ে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন।

ইউটিউবের বার্ষিক চিঠিতে নিল মোহন জানান-এআই প্রযুক্তিকে কনটেন্ট নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। তবে এআই লাইকনেস ফিচারটি ঠিক কবে চালু হবে বা কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ইউটিউবের এক মুখপাত্র জানিয়েছেন, শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এআই নিজস্ব ডিজিটাল অবয়ব ছাড়াও চলতি বছর নির্মাতাদের জন্য একাধিক এআই-ভিত্তিক ফিচার আনছে ইউটিউব। এর মধ্যে রয়েছে-টেক্সট প্রম্পট ব্যবহার করে এআই দিয়ে গেম তৈরি (বর্তমানে ক্লোজড বেটায়), এআইয়ের মাধ্যমে সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ, চ্যানেল অ্যানালিটিক্স বিশ্লেষণে এআই চ্যাটবট, এআই অটো-ডাবিং সুবিধা, শর্টসের জন্য এআই-জেনারেটেড ভিডিও ক্লিপ।

তবে এআই দিয়ে তৈরি নিম্নমানের বা পুনরাবৃত্তিমূলক কনটেন্ট-যাকে অনেকে ‘এআই স্লপ’ বলে অভিহিত করছেন-এ নিয়ে সতর্ক ইউটিউব। নিল মোহন বলেন, নির্মাতাদের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দর্শকদের জন্য মানসম্মত দেখার অভিজ্ঞতা নিশ্চিত করাও ইউটিউবের দায়িত্ব। এ কারণে স্প্যাম, ক্লিকবেইট ও নিম্নমানের কনটেন্ট প্রতিরোধে বিদ্যমান সিস্টেম আরও শক্তিশালী করা হচ্ছে।

এআই লাইকনেস ফিচারের পাশাপাশি শর্টস ফিডেও আসছে পরিবর্তন। ইউটিউব জানিয়েছে, চলতি বছর শর্টস ফিডে ছবি পোস্টসহ বিভিন্ন নতুন ফরম্যাট সরাসরি যুক্ত করা হবে।

সূত্র: দ্য ভার্জ

আমার বার্তা/এল/এমই

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

ডিজিটাল সেবা করের চাপ সামলাতে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনা বাড়ার পর যুক্তরাষ্ট্রের আর্থিক খাত সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সম্ভাব্য সাইবার হামলার

আরব আমিরাত ও বাহরাইনে আমাজনের সার্ভার ক্ষতিগ্রস্ত

আমাজনের ক্লাউড ইউনিট (এডব্লিউএস) জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলায় বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের ডেটা সেন্টারগুলোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাগলনাইয়ায় এমপি মজনুর ঈদ উপহার বিতরণ

ছাগলনাইয়ায় অসহায়দের মাঝে ঈদ সহায়তা

জ্যোতির্বিজ্ঞান বা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী রোজা-ঈদ পালন করা ইসলামে বৈধ নয়

কে কাকে ভোট দিয়েছে সেটা বিবেচ্য বিষয় নয়: সমাজকল্যাণ মন্ত্রী

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার পর বিশ্বজুড়ে গ্যাস-তেলের দামে উল্লম্ফন

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তায় শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

সান্তাহারে নীলসাগরের উদ্ধারকাজ শেষ, স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল

জাতীয় দলের প্রধান নির্বাচক বাশার, সহকারী নির্বাচক নাঈম ইসলাম

টানা চার দফায় কমলো স্বর্ণের দাম, এবার ভরিতে ৭,৬৪০ টাকা

ইরানের পাল্টা হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ইসরায়েল সহিংসভাবে ইরানের গ্যাসক্ষেত্রে হামলা চালিয়েছে: ট্রাম্প

বিএনপির সম্মেলন ও স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরেই: মির্জা ফখরুল

ঈদযাত্রায় বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

বগুড়ায় দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর থেকে ২০ দিনে ৬১৪ ফ্লাইট বাতিল

১৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২