ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

তথ্য সুরক্ষায় যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৬, ১১:২১

শিশুদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে টিকটক। এর মধ্য দিয়ে ২০২৪ সালে করা মামলাটির নিষ্পত্তি হতে যাচ্ছে। সমঝোতা অনুযায়ী টিকটককে তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার দিতে হবে। পরে আরও ১০ কোটি ডলার দিতে হবে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার এ তথ্য জানিয়েছে।

মামলায় টিকটক ও এর চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিরুদ্ধে ১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল, এ ধরনের তথ্য সংগ্রহের আগে শিশুদের অভিভাবকের অনুমতি নেওয়া হয়নি।

অভিভাবকেরা শিশুদের হিসাব মুছে দেওয়ার অনুরোধ করলেও প্রতিষ্ঠান দুটি তা যথাযথভাবে কার্যকর করেনি বলেও অভিযোগ করা হয়। এমনকি কোনো হিসাব ১৩ বছরের কম বয়সী শিশুর বলে জানা থাকার পরও তা মুছে দেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।

সমঝোতার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি ই উডওয়ার্ড জুনিয়র বলেন, এটি মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় অর্জন। শিশুদের অনলাইনে সুরক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও জানান তিনি।

২০২৪ সালে মামলা হওয়ার পর টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মালিকানার কাঠামোয়।

চলতি বছরের জানুয়ারিতে টিকটক যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সের সঙ্গে চুক্তি করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে টিকটকের নতুন যৌথ উদ্যোগ গঠনের পথ তৈরি হয়।

শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে টিকটকের বিরুদ্ধে মামলাটি এমন সময়ে নিষ্পত্তি হলো যখন সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একই ধরনের অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। বিভিন্ন দেশেও শিশু ও কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বিশ্বজুড়েই বাড়ছে উদ্বেগ।

যুক্তরাষ্ট্রের আদালতে বর্তমানে মেটার বিরুদ্ধেও শিশুদের অনলাইন সুরক্ষা নিয়ে মামলা চলছে। ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইনসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

টিকটকের সঙ্গে করা এই সমঝোতার ফলে ২০২৪ সালের মামলাটি নিষ্পত্তির পথে গেলেও শিশুদের তথ্য সুরক্ষা নিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নজরদারি আরও কঠোর হওয়ার ইঙ্গিত মিলছে।

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

ফেসবুকের কনটেন্টের পারফরম্যান্স মূল্যায়নের পরিচিত সূচক ‘রিচ’ বন্ধ হচ্ছে। আগামী ৩১ অক্টোবর থেকে এর পরিবর্তে

হ্যাকারদের কবলে এআই টুল, ব্যবহারকারীদের অ্যাকাউন্টে শত শত ডলারের বিল

এআই দিয়ে কোড লেখার জনপ্রিয় টুল ওপেনকোডের পুরোনো একটি সিস্টেমে সাইবার হামলা হয়েছে। এতে প্রতিষ্ঠানটির

তরুণদের ক্ষতির অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যের মামলা

কিশোরসহ ব্যবহারকারীদের আত্মহানি ও অন্যের ক্ষতি করার মতো বিপজ্জনক কাজে উৎসাহ দেওয়ার অভিযোগে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক

এআইয়ের প্রভাবে কমছে নতুন স্নাতকদের চাকরির সুযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে চাকরির বাজারে নতুন স্নাতকদের চাহিদা কমে যাচ্ছে। বিশেষ করে যেসব খাতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে: জহির উদ্দিন স্বপন

মিনহাজুল ইসলামের বিরুদ্ধে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

রপ্তানি বাণিজ্যে নতুন দিগন্ত, দক্ষিণ আমেরিকায় ৩ মাসে ‘বিপুল আয়’

নাটোরে সড়ক দুর্ঘটনা, হতাহতদের উদ্ধারের সময় লুটপাট

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, রিসোর্টে আগুনের পর বাড়তি নজরদারি

ট্রাকের পাটাতনের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত

ফ্রান্স-ইতালি-আলবেনিয়ায় বিক্ষোভ, বাড়ছে সহিংসতা

জামায়াত যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

লিচুবাগানে সিমেন্টের বস্তায় ১০৩ ককটেল, উদ্ধার করল এসআরবি

সত্য ও ন্যায়ের পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির

দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ‘রিচ’

খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর

পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি

যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার

টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক

১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার মানুষ

কঠোর নিরাপত্তায় রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের চালান