ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-শাজাহান-আতিকসহ ৬ জন

নিজস্ব প্রতিবেদক:
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটির করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এসব আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়। এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান আবেদন মঞ্জুর করে আসামিদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর মধ্যে সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে এবং আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমার বার্তা/এমই

গুলশানের প্লট দখলে অবশেষে আসামি হলেন সালাম মুর্শেদী

জাল রেকর্ডপত্র তৈরি করে পরিত্যক্ত সম্পত্তি হস্তান্তর, অনুমতি ও নামজারি করে গুলশান-২ আবাসিক এলাকার ১০৪

হত্যা মামলায় হাসানুল হক ইনুর ফের ৪ দিনের রিমান্ড

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা

হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ

শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের লিখিত অভিযোগ জমা

প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ট্রাইব্যুনাল

পুরাতন হাইকোর্ট ভবনে অবস্থিত ট্রাইব্যুনালের পাশে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী নানা অপরাধের বিচারে
  • সর্বশেষ
  • জনপ্রিয়