ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সুস্থ, সতেজ এবং উজ্জ্বল ত্বক পেতে করণীয়

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ১৭:৩০

সুস্থ, সতেজ এবং উজ্জ্বল ত্বক কে না চায়! কিন্তু দিনের শেষে ধুলোবালি, রোদ ও দূষণের কারণে ত্বকে জমে ক্লান্তির ছাপ। অনেকেই দামি স্কিনকেয়ার পণ্যে ভরসা করেন, কিন্তু হাতের কাছেই আছে এমন কিছু উপাদান, যা দিয়ে বানানো যায় কার্যকর ফেস মাস্ক।

ঘরোয়া এসব মাস্ক যেমন নিরাপদ, তেমনই উপকারি। নিয়মিত যত্নে ত্বক হয় উজ্জ্বল, মসৃণ ও প্রাণবন্ত। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি ঘরোয়া প্যাকের কথা।

অ্যালোভেরা মাস্ক

রোদে পোড়াভাব দূর করতে অ্যালোভেরা জেল আদর্শ একটি উপাদান। এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান, যা ত্বকের টেক্সচার উন্নত করে ও রোদে পোড়াভাব কমায়।

যেভাবে ব্যবহার করবেন

দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে এক টেবিল চামচ দুধের সর (ক্রিম) ও এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে নিন। মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আলু ও পেঁপের মাস্ক

ত্বকের উজ্জ্বলতা ফেরায় আলুতে থাকা ক্যাটেকোলেস এনজাইম। অন্যদিকে পেঁপেতে থাকা পেপেইন এনজাইম ও আলফা-হাইড্রক্সি অ্যাসিড ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন

অর্ধেক আলু ও পাকা পেঁপে থেক এক টেবিল চামচ পরিমাণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে মেশান এক বা দুই চামচ টক দই। চাইলে কয়েক ফোঁটা অ্যাসেনশিয়াল অয়েলও মেশানো যেতে পারে। এই প্যাকটি পরিষ্কার মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকের বাড়তি যত্নে যা করবেন

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান ত্বককে ভেতর থেকে সতেজ রাখে।

প্রাকৃতিক মাস্ক ব্যবহারের পাশাপাশি ত্বকে সবসময় হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক থাকে কোমল ও প্রাণবন্ত।

সপ্তাহে অন্তত দুইবার এই ঘরোয়া মাস্ক ব্যবহার করলেই ত্বকের পার্থক্য বুঝেতে পারবেন।

আমার বার্তা/এল/এমই

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

একটা সময় ছিল যখন নারীদের জীবন সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের ভেতরে। পরিবার ও সংসারের

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্যকর হিসেবে বিক্রি হওয়া বেশিরভাগ খাবারই বেশি পরিমাণে বা ঘন ঘন খাওয়া হলে তা স্বাস্থ্যের

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

যদিও রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর কারণে শরীর ক্লান্ত হওয়া স্বাভাবিক। সারাদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু