ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মনে প্রশান্তি আনতে করতে হবে এই ৫ কাজ

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৫, ১৭:৪৫
আপডেট  : ২৩ আগস্ট ২০২৫, ১৭:৫১

আমাদের সবার জীবন আজকাল দ্রুত এগিয়ে চলেছে। সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে ক্লান্ত এবং চাপ অনুভব করা স্বাভাবিক। আমাদের বেশিরভাগেরই বড় পরিবর্তনের প্রয়োজন নেই; আমরা কেবল একটু প্রশান্তি পেতে চাই। এটা কঠিন কিছু নয়। আমাদের প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস মনে প্রশান্তি আনতে পারে। শত ব্যস্ততা ও চাপের মাঝেও আপনি তখন আর খেই হারাবেন না। কী সেই অভ্যাস? চলুন জেনে নেওয়া যাক-

খানিক বিরতি নিন

কখনো কখনো ভাল বোধ করার সবচেয়ে সহজ উপায় হলো কিছুক্ষণের জন্য থেমে যায়ও এবং গভীর নিঃশ্বাস নেওয়া। ব্যস্ত দিনের মধ্যে তাড়াহুড়ো বা কেবল ঘুম থেকে ওঠার পর, যখনই হোক না কেন শ্বাস-প্রশ্বাসের গতি কমিয়ে নিজেকে শিথিল এবং স্থির বোধ করতে পারেন। এক্ষেত্রে বিশেষ কিছুর প্রয়োজন নেই- শুধু নিজের জন্য কয়েক মিনিট। যত বেশিবার এটা করবেন, চাপ তত দ্রুত হালকা হবে।

বিক্ষেপ কমান

মন যদি নানাকিছু নিয়ে ভাবতে থাকে তখন শান্তি বোধ করা কঠিন। ক্রমাগত বিজ্ঞপ্তি, অবিরাম স্ক্রলিং, এমনকী একটি অগোছালো ডেস্কও চাপ বাড়াতে পারে। স্ক্রিন টাইম কমানো, নিজের কাজের জায়গা জায়গা পরিষ্কার রাখার মতো অভ্যাস আপনাকে শান্ত হতে সাহায্য করবে। চারপাশের পরিবেশ পরিষ্কার থাকলে মনও পরিষ্কার থাকে। যেমন এক ঘণ্টার জন্য ফোন সাইলেন্টে রাখার অভ্যাসও অনেকটা স্বস্তি আনতে পারে।

চিন্তা নিয়ে বসে থাকবেন না

চিন্তা করা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত চিন্তা করা খুব কমই সাহায্য করে। আপনার চিন্তাভাবনাগুলো লিখে রাখুন, চুপচাপ বসে থাকার জন্য কয়েক মিনিট সময় নিন, অথবা বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলুন। এতে চিন্তা অনেকটাই দূর হবে। দুশ্চিন্তা দূর করে এমনকিছু নিয়ে ভাবুন যা আপনাকে শান্তি দেয়। যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভাবা বন্ধ করুন।

ঘুমকে অগ্রাধিকার দিন

ভালো ঘুম আপনার মনের জন্য একটি রিসেট বোতামের মতো কাজ করে। এটি কেবল আপনি কত ঘণ্টা ঘুমান তার ওপর নির্ভর করে না, বরং কতটা বিশ্রাম নিতে পারেন সেটিও বোঝায়। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া, রাতে ফোন সাইলেন্ট রাখার মতো অভ্যাস আপনাকে সতেজ হয়ে উঠতে সাহায্য করবে। গভীর ঘুম মেজাজ স্থির রাখ। তাই ভালো ঘুমের দিকে মনোযোগ দিন।

কোনো কিছু ফিরে পাওয়ার আশা না করে দান করুন

আত্মকে হালকা বোধ করার সবচেয়ে সহজ উপায়গুলোর মধ্যে একটি হলো কোনো কিছু ফিরে পাওয়ার আশা না করে অন্যদের সাহায্য করা। দৈনন্দিন জীবনে একটি সদয় শব্দ, একটি ছোট অনুগ্রহ, অথবা সামান্য ধৈর্য আপনার মনকে প্রশান্ত করতে পারে। এই ছোট ছোট কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক উপায়ে প্রতিদান নিয়ে আসে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো এমন অনুভূতি দেয় যা বস্তুগত জিনিস কখনোই প্রতিস্থাপন করতে পারে না।

আমার বার্তা/এল/এমই

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

একটা সময় ছিল যখন নারীদের জীবন সীমাবদ্ধ ছিল ঘরের চার দেয়ালের ভেতরে। পরিবার ও সংসারের

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

স্বাস্থ্যকর হিসেবে বিক্রি হওয়া বেশিরভাগ খাবারই বেশি পরিমাণে বা ঘন ঘন খাওয়া হলে তা স্বাস্থ্যের

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট

রোজায় শরীরে শক্তি ধরে রাখতে যা করবেন

যদিও রোজা রাখার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর কারণে শরীর ক্লান্ত হওয়া স্বাভাবিক। সারাদিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

সবার আগে বাংলাদেশ, এই হোক মূলমন্ত্র: সংসদে স্পিকার

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

যান্ত্রিক গোলযোগে অধিবেশন শুরুই করতে পারলেন না স্পিকার

হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি