ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

পাইলসের রোগীদের জন্য যেসব খাবার ক্ষতিকর

আমার বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৫, ১২:৫৩

আমাদের সুস্থতা কিংবা অসুস্থতায় সবচেয়ে বড় ভূমিকা রাখে আমাদের খাদ্যাভ্যাস। সঠিক খাবার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে তেমনই ভুল কিছু খাবার আবার বিভিন্ন অসুখের কারণ হতে পারে। পাইলসের সমস্যায় ভুগছেন এমন কারও জন্য খাবারের ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। কারণ কিছু খাবার এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো পাইলসের রোগীদের জন্য ক্ষতিকর-

অতিরিক্ত মসলাযুক্ত খাবার

বিভিন্ন মসলার বিভিন্ন গুণ আছে একথা সত্যি, তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে। বিশেষ করে যারা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য অতিরিক্ত মসলাদার খাবার খুবই ক্ষতিকর। এ ধরনের খাবার পাইলসের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তাই যতই লোভনীয় হোক, এড়িয়ে চলতে হবে মসলাদার খাবার। কারণ এ ধরনের খাবার আপনার হজমে বিঘ্ন সৃষ্টি করতে পারে। যার ফলে পাইলসের সমস্যায় আরও ভুগতে হতে পারে।

ডুবো তেলে ভাজা খাবার

ডুবো তেলে ভাজা খাবার আসলে কারও জন্যই ভালো নয়। আর যারা পাইলসের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আরও বেশি ক্ষতিকর। পাইলসের রোগীরা ডুবো তেলে ভাজা খাবার খেলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। পাইলসের সমস্যঅ দেখা দিলে তা কোষ্ঠকাঠিন্যের কারণ হয়। এক্ষেত্রে ডুবো তেলে ভাজা খাবার বা এ ধরনের অন্যান্য খাবার হজম করা কঠিন হয়ে পড়ে। যা সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।

অতিরিক্ত চা এবং কফি

দিনে এক বা দুই কাপ চা কিংবা কফি ঠিক আছে, তবে এর চেয়ে বেশি খেতে গেলে দেখা দিতে পারে সমস্যা। বিশেষ করে আপনি যদি পাইলসের রোগী হন তাহলে অবশ্যই অতিরিক্ত চা কিংবা কফি এড়িয়ে চলতে হবে। অনেকে উপকারী মনে করে এই পানীয় বারবার পান করেন। এতে উপকারিতা থাকলেও তা অতিরিক্ত খেলে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সেইসঙ্গে চা কিংবা কফির সঙ্গে চিনি মিশিয়ে খাওয়াও বন্ধ করতে হবে।

অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার

এ ধরনের খাবার সবার শরীরের জন্যই ক্ষতিকর। আর আপনার যদি পাইলস আগে থেকেই থেকে থাকে তাহলে তো কথাই নেই। এ ধরনের খাবার খেলে তা হজম প্রক্রিয়া ধীর করে দেয়। যে কারণে বেড়ে যায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা। প্রক্রিয়াজাত খাবারে ফাইবার কম থাকে, যে কারণে তা হজমে নানা সমস্যা সৃষ্টি করে। এর বদলে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।

আমার বার্তা/জেএইচ

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

যখন গরম চরমে ওঠে, তখন আমরা বেশিরভাগই ঠান্ডা ও সতেজকারক কিছুর দিকে হাত বাড়াই। গ্রীষ্মের

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ম্যাকুলার ডিজেনারেশন, ছানি ও অন্যান্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর