ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

সুস্থ কিডনির জন্য কোন পানীয় ভালো?

আমার বার্তা অনলাইন
৩০ আগস্ট ২০২৫, ১১:২১

কিডনি সুস্থ রাখার জন্য পানি অবশ্যই সেরা পানীয়, তবে আরও অনেক পানীয় রয়েছে যা কিডনিকে শক্তিশালী ও কার্যক্ষম রাখতে সাহায্য করে। আমাদের কিডনি এক আশ্চর্যজনক ছোট ফিল্টার। এটি রক্ত ​​থেকে বিষাক্ত পদার্থ পরিষ্কার করে, খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখে, রক্তচাপ স্থিতিশীল রাখে এবং লোহিত রক্তকণিকা উৎপাদন নিয়ন্ত্রণে সহায়তা করে। চলুন জেনে নেওয়া যাক, কিডনি ভালো রাখতে কোন পানীয়গুলো পান করবেন-

১. লেবু পানি এবং অন্যান্য সাইট্রাস পানীয়

লেবু পানি কেবল সতেজ করে না- এটি সাইট্রিক অ্যাসিডও সরবরাহ করে, যা প্রস্রাবের অন্যান্য খনিজ পদার্থের সঙ্গে ক্যালসিয়ামের আবদ্ধতা বন্ধ করে কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে। পানিতে কয়েক টুকরা লেবু ভিজিয়ে রেখে সেই পানি পান করতে পারেন। অথবা পানির সঙ্গে লেবুর রস মিশিয়েও পান করা যেতে পারে। তবে ভুলেও তাতে চিনি যোগ করবেন না।

২. ভেষজ চা

ভেষজ চা (পেপারমিন্ট, ক্যামোমাইল, আদা, হিবিস্কাস) শরীরকে হাইড্রেট করে। এই চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট এবং মৃদু মূত্রবর্ধক প্রভাব রয়েছে, যা আপনার কিডনিতে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে। এ ধরনের পানীয় শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর (যেমন EGCG), যা পাথরের ঝুঁকি কমাতে এবং কিডনির কার্যকারিতা বজায় রাখতে কাজ করে।

৩. মিশ্রিত পানি

ফল, ভেষজ, পুদিনা, শসা বা বেরির মতো উপাদান নিয়মিত পানিতে ভিজিয়ে পান করুন। এটি অতিরিক্ত চিনি বা কৃত্রিম উপাদান ছাড়াই আপনার পানি পানের আগ্রহ বাড়বে। কিডনি ভালো রাখতে নিয়মিত লেবু, স্ট্রবেরি, ব্লুবেরি, শসা এবং তাজা পুদিনা এসব পানিতে ভিজিয়ে পান করুন।

৪. কম চিনিযুক্ত স্মুদি

স্মুদি, বিশেষ করে যেসব ফল এবং সবজি দিয়ে তৈরি, যেমন আনারস, স্ট্রবেরি, ব্লুবেরি, আপেল এবং গাজর ইত্যদি শরীরকে হাইড্রেট করে। সেইসঙ্গে এগুলো অতিরিক্ত পুষ্টি অর্জনের একটি উপায়। তবে কলা এবং মিষ্টি বা উচ্চ চিনিযুক্ত দই এড়িয়ে চলুন।

৫. ডাবের পানি

ডাবের পানি হাইড্রেশন এবং ইলেক্ট্রোলাইট সরবরাহ করে। তবে এতে পটাসিয়াম বেশ বেশি হতে পারে, তাই এটি কিডনি সুস্থ ও স্বাভাবিক রয়েছে এমন ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো, যাদের পটাসিয়াম নিয়ন্ত্রণের প্রয়োজন তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি পান করবেন।

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে বয়সটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক নারীর শরীরে ডিম্বাণু উৎপাদনের নির্দিষ্ট

যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে

আমরা যা খাই, সেসব খাবার আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা- দুইদিকেই প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের

দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

দুগ্ধজাত খাবার বিশ্বব্যাপী খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ। আমাদের চায়ের দুধ থেকে শুরু করে পাতে থাকা

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

কাঁচা আম কিনতে পাওয়া যাচ্ছে বাজারে। পাকা আমের স্বাদ তো আলাদাই, তবে কাঁচা আমের জনপ্রিয়তাও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী