ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

শিশুর যে ৫ ভালো অভ্যাস গড়ে তোলা জরুরি

আমার বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

শিশুর জন্য ভালো অভ্যাসের গুরুত্ব সম্পর্কে আপনি কি জানেন? ছোট বয়সে বাবা-মায়েরা তাদের সন্তানদের মধ্যে যে ভালো অভ্যাস গড়ে তোলেন তা তাদের প্রাপ্তবয়স্কদের জীবনকে উন্নত করে। এ ধরনের অভ্যাস গড়ে তুললে তা শিশুর সুস্থতা ও সাফল্য অর্জনে সহায়তা করবে। শিশুর কিছু ভালো অভ্যাস সম্পর্কে জেনে রাখা জরুরি, যা সব বাবা-মায়ের তাদের সন্তানদের মধ্যে গড়ে তোলা উচিত। চলুন জেনে নেওয়া যাক-

১. দিনে দুইবার দাঁত ব্রাশ করা

প্রতিটি দিনের স্বাস্থ্যকর অভ্যাস সকালে দাঁত ব্রাশ করার মাধ্যমে শুরু হয় এবং রাতে দাঁত ব্রাশ করার মাধ্যমে শেষ হয়। দিনে দুইবার দাঁত ব্রাশ করার অভ্যাস আপনার শিশুর দাঁতের স্বাস্থ্য নিশ্চিত করে। প্রতিদিন দুইবার দাঁত ব্রাশ করলে তা শিশুর দাঁতের গহ্বর এবং ক্ষয়ের মতো সমস্যা প্রতিরোধ করে। এই স্বাস্থ্যকর অভ্যাস শিশুকে নানা রোগ থেকে দূরে রাখতেও কাজ করে।

২. প্রতিদিন গোসল করা

শিশুর পরিষ্কার-পরিচ্ছন্নতার যত্ন নেওয়া প্রয়োজন। প্রতিদিন গোসল করার অভ্যাস ত্বক থেকে ময়লা, ঘাম এবং ব্যাকটেরিয়া অপসারণ করতে সাহায্য করে। প্রতিদিন গোসল শিশুর জন্য সেই ভালো অভ্যাসের মধ্যে একটি যা শরীর পরিষ্কার করে এবং সংক্রমণ প্রতিরোধ করে। এই অভ্যাস শিশুকে সতেজ করে, বিশেষ করে গরম এবং আর্দ্র আবহাওয়ায়। প্রতিদিনের পরিচ্ছন্নতার এই অভ্যাস শিশুকে অন্যের সামনেও আত্মবিশ্বাসী হিসেবে দাঁড়াতে সাহায্য করে।

৩. স্বাস্থ্যকর নাস্তা খাওয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রগুলো স্বাস্থ্যের ওপর নাস্তার ইতিবাচক প্রভাব সম্পর্কে একটি বিস্তৃত জরিপ পরিচালনা করেছে। তাদের জরিপে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করা, ওজন নিয়ন্ত্রণ করা এবং শরীরের পুষ্টির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সকালের নাস্তার উপকারিতা তুলে ধরা হয়েছে, বিশেষ করে শিশু এবং কিশোর-কিশোরীদের মধ্যে। শিশু প্রতিদিন স্বাস্থ্যকর নাস্তা খাওয়ার অভ্যাস গড়ে তুললে তার দৈনন্দিন সমস্ত কাজের জন্য উজ্জীবিত বোধ করে।

৪. প্রতিদিন পড়ার অভ্যাস

শিশুর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো অভ্যাসের মধ্যে একটি হলো প্রতিদিন পড়া। প্রতিদিন পড়ার ফলে শিশুদের বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা পাওয়া যায়। নিয়মিত পড়া ভাষা এবং বোধগম্যতার সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রগুলোকে উদ্দীপিত করে শিশুর মস্তিষ্কের বিকাশ বৃদ্ধি করে। যারা প্রতিদিন পড়ে তারা নতুন শব্দ, চরিত্র, ধারণা এবং নীতিবোধের সঙ্গে পরিচিত হয়। প্রতিদিন পড়ার অভ্যাস শিশুর ভাষা দক্ষতা, কল্পনাশক্তি এবং সৃজনশীলতা বিকাশের মতো অসংখ্য সুবিধা প্রদান করে। প্রতিদিন পড়ার অভ্যাস শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করে। গল্পের চরিত্রের সঙ্গে সম্পর্কিত হয়ে শিশুরা সমস্যা সমাধানের দক্ষতাও বিকাশ করে।

৫. সত্য বলা

সততা হলো সর্বোত্তম নীতি। মা-বাবা সন্তানদের সব সময় সত্য বলবেন। শিশুরা যখন সত্য বলতে শেখে, তখন তারা প্রাপ্তবয়স্ক এবং সমবয়সীদের সঙ্গে আস্থা ও সুস্থ সম্পর্ক তৈরি করে। সন্তানদের মধ্যে সততার গুণ বিকাশে মা-বাবাকে সবার আগে ভূমিকা রাখতে হয়, যাতে তারা সততা এবং দৃঢ় নৈতিক দিকনির্দেশনার সঙ্গে মানুষ হিসেবে আদর্শ হয়ে ওঠে।

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে কী কী করবেন আর করবেন না আসুন তা নিয়ে একটু

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

একজন নারীর মা হওয়ার ক্ষেত্রে বয়সটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক নারীর শরীরে ডিম্বাণু উৎপাদনের নির্দিষ্ট

যেসব খাবার কিডনিতে পাথর তৈরি করে

আমরা যা খাই, সেসব খাবার আমাদের শরীরের সুস্থতা এবং অসুস্থতা- দুইদিকেই প্রভাব ফেলে। অর্থাৎ আমাদের

দুগ্ধজাত খাবার খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

দুগ্ধজাত খাবার বিশ্বব্যাপী খাদ্যাভ্যাসের একটি নিয়মিত অংশ। আমাদের চায়ের দুধ থেকে শুরু করে পাতে থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও

বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান

একদিনে হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত

রাস্ট্রায়ত্ব তেল শোধনাগর ইষ্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মোহাম্মদপুরে ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলা

খাঁটিহাতা হাইওয়ে থানায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহাবিশ্বের প্রসারণ মাপলেন আইইউবির ড. আশরাফসহ ৪০ বিজ্ঞানী

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীক

বৈশাখী শোভাযাত্রা দেখলেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা

শেষ হলো বৈশাখী শোভাযাত্রা, ফ্রি প্যালেস্টাইন প্ল্যাকার্ডে ভিন্ন বার্তা

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে, বাঙালি যেন শঙ্কামুক্ত জীবন যাপন করে: ছায়ানট সভাপতি

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে ফেডারেল এমপি হলেন ডলি বেগম

যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান

ঢোল-বাদ্য আর রঙিন মোটিফে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

রমনার বটমূলে চলছে বর্ষবরণে ছায়ানটের বর্ণিল আয়োজন

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, ধান কাটার ৭ শ্রমিক নিহত

নতুন বছরে নিজেকে সুস্থ রাখতে

১৪ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা