ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
০৫ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বাণিজ্য উপদেষ্টার সচিবালয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের বাণিজ্য, অর্থনীতি ও আগামী বছর জানুয়ারিতে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের সঙ্গে তুরস্কের ভাতৃপ্রতিম সম্পর্ক দীর্ঘদিনের।

তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সেখ বশিরউদ্দীন বলেন, তার (তুরস্কের বাণিজ্য মন্ত্রীর) সফরকে অর্থবহ করতে বাংলাদেশ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, তুরস্কের কাছ থেকে বাণিজ্যের সর্বোচ্চ সুবিধা অর্জন করতে বাংলাদেশের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশের সঙ্গে তুরস্ক বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে চায় উল্লেখ করে রামিস সেন বলেন, ব্যবসা-বাণিজ্যের সুযোগ সৃষ্টির মাধ্যমে দুদেশের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ডায়লগের আয়োজনে তুরস্ক আগ্রহী।

তুরস্কের বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরকালে সরকারি কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিদল থাকবে উল্লেখ করে রাষ্ট্রদূত এসময়ে দু’দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও বিজনেস টক আয়োজনে উদ্যোগ গ্রহণে বাণিজ্য উপদেষ্টাকে অনুরোধ করেন। বাণিজ্য উপদেষ্টা রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

আমার বার্তা/এমই

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

খ্রিষ্টীয় নতুন বছর-২০২৫ উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

থার্টি ফার্স্ট নাইটে শব্দ ও বায়ুদূষণ সৃষ্টি করে এমন আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার