ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে প্রতিবেদন দিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

আমার বার্তা অনলাইন
১০ জানুয়ারি ২০২৫, ১২:১৭

সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

প্রতিবেদন পাঠানোর বিষয়টি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে জানানো হয়েছে। নিউজ আপডেটে বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।’

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মো. হাসানুজ্জামান বলেছেন, সাবেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে এ সপ্তাহে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনটি পাঠানো হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি।

উল্লেখ্য, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সাথে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে মইনুল হোসেনের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন।

তৎকালীন সরকারের আশীর্বাদপুষ্ট মাসুদা ভাট্টির সাথে এক টিভি টকশো’তে মন্তব্যকে ঘিরে মইনুল হোসেনের কারাবরণে ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তখনকার পরিস্থিতিতে সরকারের দমনপীড়ন ও কঠোর মনোভাবের কারণে মানুষ প্রতিবাদও করতে পারেননি। -বাসস

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন