ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ ৮ ফেব্রুয়ারি: আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮
সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট ৮ ফেব্রুয়ারি প্রকাশের আশা করা যাচ্ছে। ওইদিন একইসঙ্গে ছয় সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদি কী আছে বা ভবিষ্যতে নির্বাচনের পরে কী করা যায় সেটির সুপারিশনামা পেশ করবে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সব রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে সে দিনই পৌঁছে দেবো। এরপর রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশনের প্রধানরা বৈঠক করেছেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘আশা করছি এটি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তারিখ নির্ধারণ করা হবে। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কমিশনের প্রধান প্রফেসর মুহাম্মদ ইউনূস। এখানে সব রাজনৈতিক দল এবং আন্দোলনের পক্ষের শক্তির প্রতিনিধিরা থাকবেন এবং কমিশনগুলোর প্রধানরা উপস্থিত থাকবেন। বৈঠকটি ফরেন সার্ভিস অ্যাকাডেমিতেই অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে, সেটি সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব সংস্কারের ক্ষেত্রে করণীয় কী সেটা ঠিক করা হবে। এই ছয়টি কমিশন গঠন করাই হয়েছিল সুষ্ঠু নির্বাচনের পথে আমাদের উত্তরণকে সামনে রেখে এবং সঙ্গে কিছু জরুরি রাষ্ট্র সংস্কারের মীমাংসা করার জন্য।’

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু