ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

আদানির চুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি: পররাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৭

ভারতের আদানি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ নিয়ে যে যে চুক্তি হয়েছে সেখানে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি। বিগত সরকারের সময়ে করা ওই চুক্তি খারাপ চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন উপদেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সবগুলো তো আর আমাদের মন্ত্রণালয়ের সঙ্গে হয় না। সেখানে কিছু গোপনীয় আছে কি না আমার জানা নেই। তবে মোটাদাগে যে চুক্তি হয়ে থাকে সেগুলো কিন্তু ওপেন। এখানে গোপন কিছু নেই। তবে অসামঞ্জস্য চুক্তির কথা যদি বলেন, আপনি দরকষাকষি যদি করেন, সেটা করবেন চুক্তির আগে, চুক্তির পরে নয়। আর চুক্তির পর পর্যালোচনা করতে যান তাহলে সেটা দুই পক্ষ মিলেই করতে হবে। একতরফাভাবে বাতিল করতে পারবেন না।

আদানির চুক্তি খারাপ উল্লেখ করে উপদেষ্টা বলেন, আদানির চুক্তি একটি খারাপ চুক্তি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই চুক্তিতে যারা দরকষাকষি করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারেননি। সে হিসেবে বলেছি, এটা খারাপ চুক্তি।

তিনি বলেন, রামপালের কথা আমি অতটা জানি না। তবে আদানির কথা আমি বলতে পারি যে পরিমাণ পয়সা তাদের দিতে হবে, সেখানে আমাদের স্বার্থকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এই চুক্তি পর্যালোচনা করতে হলে আদানির সঙ্গে বসেই করতে হবে।

আমার বার্তা/এমই

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করতে পুলিশ

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার যেন পুলিশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে