ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

তিন মাসের মধ্যে গণমাধ্যম সংস্কার সুপারিশ পেশ করা হবে

আমার বার্তা অনলাইন:
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৩

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, বস্তুনিষ্ঠ, শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে। কী কী পরিবর্তন আনা দরকার আগামী তিন মাসের মধ্যে আমরা সেগুলো সুপারিশ আকারে পেশ করব। এক্ষেত্রে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে চলে আসে। সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই তার উপযুক্ত বেতন ভাতা নিশ্চিত করা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ জেলার সাংবাদিকদের নিয়ে আঞ্চলিক মতবিনিময় সভায় এসবকথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

এসময় সাংবাদিকরা তাদের বঞ্চনা ও বৈষম্যের বিভিন্ন দিক কমিশনের কাছে তুলে ধরেন। কমিশন সব সমস্যার পর্যালোচনা করে যতটুকু সম্ভব সমাধানের আশ্বাস দেন। ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার ৬০ জন সাংবাদিকসহ কমিশনের সদস্য আখতার হোসেন খান ও বেগম কামরুন্নেসা হাসান মতবিনিময় সভায় অংশ নেন।

কামাল আহমেদ বলেন, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের মধ্যে বেতন-ভাতার একটি বড় ধরনের বৈষম্য রয়েছে যেটি চলতে পারে না। সবার জন্য একটি ন্যূনতম বেতন কাঠামো তৈরির সুপারিশ করা হবে।

বিজ্ঞাপনের ক্ষেত্রে অনিয়ম-দূর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রেসের মালিক, কর্মচারী ও মিডিয়ার মালিক, সম্পাদক জোগসাজসে অনেক পত্রিকা বিজ্ঞাপনের রেট বৃদ্ধির জন্য তাদের সার্কুলেশন বাড়িয়ে দেখান, যেটি রীতিমতো দুর্নীতি। বহুল প্রচারিত পত্রিকাকে সরকারি বিজ্ঞাপন না দিয়ে আন্ডারগ্রাউন্ড পত্রিকার সার্কুলেশন বেশি দেখিয়ে প্রকৃত সাংবাদিকদের বিজ্ঞাপন থেকে বঞ্চিত করা হয়। এর ব্যাপারে ব্যবস্থা নিতে কমিশন সরকারকে সুপারিশ করবে।

এছাড়া সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করা হবে বলে জানান সংস্কার কমিশন।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা