ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

সব প্রাণের নিরাপত্তা বিধান করতে হলে নদী রক্ষা করতে হবে

আমার বার্তা অনলাইন:
১৩ মার্চ ২০২৫, ১৭:০২
আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ১৭:৩১

মানুষসহ সব প্রাণের নিরাপত্তা বিধান করতে হলে নদী রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের নদ-নদীর বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস- ২০২৫ উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে ধরা।

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, যদি নদী বাঁচাতে হয়, তাহলে নদী বিনাশী প্রকল্প বাতিল করতে হবে। নদী ধ্বংস করে কর্মসংস্থান হয় না। নদী নিজে কর্মসংস্থান তৈরি করে। এছাড়া বাংলাদেশের মানুষের ক্যানসারসহ বিভিন্ন অসুখ বেড়ে যাওয়ার অন্যতম কারণ নদীগুলো শেষ হয়ে যাচ্ছে। নদী যে পরিবেশ তৈরি করে, যে পরিবেশগত ভারসাম্য তৈরি করে, যে জীববৈচিত্র্য রক্ষা করে, সেটি অন্যান্য প্রাণীর জন্য যেমন দরকার, তেমনি মানুষের জন্যও দরকার। অন্য প্রাণ যদি ভালো না থাকে, তাহলে মানুষও ভালো থাকবে না। সেজন্য সর্বপ্রাণের নিরাপত্তা বিধান করতে হলে নদীকে রক্ষা করতে হবে। নদী বিনাশী কোনো প্রকল্পই আমরা উন্নয়ন প্রকল্প হিসেবে গ্রহণ করতে পারি না।

তিনি বলেন, সাত মাস পার হয়েছে নতুন সরকার এসেছে। বিগত স্বৈরশাসনের যারা প্রধান ব্যক্তি ছিল, তারা বর্তমানে দেশে নেই, তারা পালিয়েছে। কারণ তারা পরাজিত। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ হবে, স্বাধীন বাংলাদেশ হবে আমরা শুনি। কিন্তু তার প্রতিফলন অনেক ক্ষেত্রেই আমরা পাচ্ছি না। নদীর ক্ষেত্রে একেবারেই পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে নদীর যে বিপন্ন দশা, নদীর বিপদ মানে বাংলাদেশের বিপদ। নদী যদি না থাকে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বলি বা স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলি সবই অর্থহীন কথায় পরিণত হবে।

নদী ধ্বংস হওয়ার বিভিন্ন কারণ উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, নদীর বিপন্ন দশার কারণগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত। ভারতের যেসব নদী আমাদের দেশের ওপর দিয়ে গেছে, সেগুলোতে তারা বাঁধ দিচ্ছে। এজন্য বাংলাদেশের নদীগুলোর অবস্থা খুবই খারাপ। তাই নদীকৃত্য দিবসে এই সরকারের প্রধান করণীয় হচ্ছে, জাতিসংঘের পানি আইনে অনুস্বাক্ষরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত, সরকারের অনেক উন্নয়ন প্রকল্প নদীর বিনাশ করছে। নদী দখলে সরকারের বিভিন্ন সংস্থা ও বাহিনী জড়িয়েছে।

ধরার সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্যসচিব শরীফ জামিলের সঞ্চালনায় আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন— জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোশাহিদা সুলতানা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, খোয়াই রিভার ওয়াটারকিপারের তোফাজ্জল সোহেল।

আমার বার্তা/এমই

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, থ্যালাসেমিয়া একটি জটিল বংশগত রক্তরোগ, যা ব্যক্তি, পরিবার এবং সামগ্রিক জনস্বাস্থ্যের

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

অন্তর্বর্তী সরকারের দেড় বছরে বাংলাদেশের গণমাধ্যম প্রতিষ্ঠানে যেভাবে হামলার ঘটনা ঘটেছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের