ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, উপদেষ্টা পরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত

আমার বার্তা অনলাইন:
১৩ মার্চ ২০২৫, ১৭:২৭
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা : ছবি পিআইডি

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর উত্তরণের কথা রয়েছে বাংলাদেশের। বিষয়টি আরও পিছিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার। অবশেষে সেই সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তা-ভাবনা থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরই এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রির এলডিসি থেকে উত্তরণ নিয়ে অনেকদিন ধরে কথা হচ্ছে। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে যে, আমরা ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশন করবো। এই বিষয়ে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও বলেন, এ জন্য যে চ্যালেঞ্জগুলো আসবে তা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই উত্তরণে বাংলাদেশের মর্যাদাও আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি চূড়ান্ত হয়েছিল। উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার দিন ঠিক আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। গত মঙ্গলবার সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে) আনিসুজ্জামান চৌধুরী এক ব্রিফিংয়ে জানান, উত্তরণের বিষয়টি আরও পিছিয়ে দেওয়ার ব্যাপারে চিন্তা-ভাবনা করছিল অন্তর্বর্তী সরকার।

আমার বার্তা/এমই

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আগামী জু‌নের মাঝামা‌ঝি‌তে দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসবেন। অন্যদি‌কে,

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে না বলা যতো কথা

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ