ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

দ্রুত ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি

আমার বার্তা অনলাইন:
১৭ মার্চ ২০২৫, ১৯:৫৬

অভিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স।

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং সভা পরিচালনা করেন বাংলাদেন সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

বিভিন্ন পত্রিকা ও সংবাদ সংস্থা থেকে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিক কর্মচারীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রেস ক্লাবের সামনে সকাল থেকে সমবেত হতে থাকে সংবাদপত্র শ্রমিক কর্মচারীরা।

বেলা বাড়ার সঙ্গে শ্রমিক কর্মচারীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রেস ক্লাবের সামনের চত্বর। মানববন্ধন ও সমাবেশে দেশের অধিকাংশ সংবাদপত্রের কর্মচারী এবং প্রেস ইউনিয়নের সভাপতি- সেক্রেটারিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর মহাসচিব মোশতাক আহমদ, সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মাদ আলী খান, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের যুগ্ম মহাসচিব মো. তানভির হোসাইন, মো. তাজাম্মেল হক ও মো. জাহাঙ্গীর হোসেন।

মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধানসহ সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা অবিলম্বে সকল সংবাদ মাধ্যমে শতভাগ মহার্ঘভাতাসহ ১০ম ওয়েজবোর্ড ঘোষণা ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন এবং গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন বাতিলপূর্বক সংবাদ মাধ্যমের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন করে কমিশন গঠন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, নবম ওয়েবোর্ড বাস্তবায়ন আইনগত বাধ্যবাধকতা রয়েছে। যারা ওয়েজবোর্ড বাস্তবায়ন করবে না তাদের গণমাধ্যম পরিচালনা করার অধিকার নেই। প্রয়োজনে তারা তাদের প্রতিষ্ঠানটি বন্ধ করে দিবেন। দশম ওয়েজবোর্ড গঠন সময়ের দাবি।

বক্তারা সরকারের কাছে ১১ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেন, দাবি না মানলে ঈদ-উল ফিতরের পরে ফেডারেশনের নেতারা পরবর্তী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

সমাবেশের সভাপতি মতিউর রহমান তালুকদার সংবাদ মাধ্যমে কর্মরত সকল সাংবাদিক, কর্মচারী ও শ্রমিকদের তাদের ন্যায্য দাবি আদায়ে দূর্বার আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যৎ কর্মসূচিতে অংশ গ্রহণ করার আহ্বান জানান।

আমার বার্তা/এমই

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

তুরস্কের আন্তালিয়ায় আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ‘টার্কিস রোড

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

রাষ্ট্রপতির বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচার (প্রটোকল) সংক্রান্ত নতুন নির্দেশনা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, কৃষকের কষ্টে ফলানো ফসল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান, ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ

কৃষকদের সমৃদ্ধ করতে বহুমাত্রিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: কৃষিমন্ত্রী

বহুমুখী ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গড়তে চায় সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

অবশেষে আরেক দলের সমর্থন অর্জন, মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ময়মনসিংহে বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার চালু

সার্ক অকার্যকর হওয়ায় চীন-আফগানিস্তান ও বাংলাদেশের দিকে ঝুঁকছে পাকিস্তান

জ্বালানি খাতকে মুনাফাভোগী নয়, সেবাখাত হিসেবে বিবেচনা করতে হবে: ক্যাব

বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা