ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

চাঁদাবাজি কমলেও ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বেড়েছে

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৫, ১৪:২৫

ঈদযাত্রায় ঢাকা থেকে দেশের বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া ৯৮ শতাংশ গণপরিবহনে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

ঈদযাত্রা সামনে রেখে গত ২০ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সমিতির পর্যবেক্ষণ টিমের সদস্যরা ঢাকার বিভিন্ন বাস কাউন্টার, লঞ্চঘাট, বিমানবন্দর, ট্রেন স্টেশন ঘুরে এমন তথ্য পেয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্যমতে, এবার ঈদযাত্রায় গণপরিবহনে চাঁদাবাজি কমেছে। তারপরও বিগত বছরগুলোর ঈদযাত্রার চেয়েও এবার বাড়তি ভাড়া আদায়ের হার বেড়েছে।

বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এ পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরা হয়।

বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দিতেন। তাতে কাজের কাজ কিছুই হতো না। এবার সরকার বদল হয়েছে। তবুও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি- মো. মোজাম্মেল হক চৌধুরী

সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, বিগত ১৬ বছর যাবত আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুমকি দিতেন। তাতে কাজের কাজ কিছুই হতো না। এবার সরকার বদল হয়েছে। তবুও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গণপরিবহনে চাঁদাবাজি আগের চেয়ে অনেক কমেছে। তবে ভাড়া না কমায় যাত্রীরা কোনো সুফল পাচ্ছেন না। বরং এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো রুটে আগের চেয়েও অনেক বেড়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, ঈদযাত্রা ঘিরে গত ২০ মার্চ থেকে আমাদের পর্যবেক্ষণ টিম মাঠে রয়েছে। তারা তথ্য সংগ্রহ করছেন। তাতে দেখা গেছে, ৯৮ শতাংশ গণপরিবহনই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

কিছু অভিযোগ তুলে ধরে মোজ্জাম্মেল হক বলেন, ঢাকা-বরগুনা রুটে নিয়মিত ভাড়া ৫০০ টাকা। সেটা এখন এক হাজার টাকা আদায় করা হচ্ছে। ঢাকা-রংপুর রুটে শ্যামলী পরিবহনের এসি বাসে ৮০০ টাকার ভাড়া ১৫০০ টাকা গতকাল পর্যন্ত আদায় করা হয়েছে। একই রুটে হানিফ এসি বাসে ১৫০০ টাকার ভাড়া আড়াই হাজার; কোনো কোনো কাউন্টারে তা তিন হাজার টাকাও আদায় চলছে।

‘তাছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে গ্রীন সেন্টমার্টিন এসি স্লিপারে নিয়মিত ভাড়া ১৫০০ টাকা। অথচ গতকাল আদায় করা হয়েছে দুই হাজার টাকা। ঢাকার গাবতলী থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে ৩০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে। একইভাবে ট্রেন, নৌপথ এবং আকাশপথে বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে’ বলে অভিযোগ করেন তিনি।

সমিতির মহাসচিব আরও বলেন, ঢাকা শহরে অভ্যন্তরীণ যাতায়াত ও ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদযাত্রায় কেবল ৮৩২ কোটি ৭৪ লাখ টাকার বেশি অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে। আন্তঃজেলাসহ সারাদেশে সব মহানগর হিসেবে আনলে তা আরও ১০ গুণ বাড়বে। এমন লুটপাট বন্ধে যাত্রীদের নিয়ে শক্তিশালী তদারকি টিম গঠনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ আহমদ, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকা আফরোজ, মোহাম্মদ আরিফ প্রমুখ।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু