ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আমার বার্তা অনলাইন
১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২
আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০১

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ রোববার (১৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কর্তৃক এই নৃশংস ড্রোন হামলাটি পরিচালিত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় কর্তব্যরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। শহীদদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।

ড্রোন হামলায় শহীদ হয়েছেন ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী। তাঁরা হলেন—নাটোরের কর্পোরাল মো. মাসুদ রানা (এএসসি), কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম (বীর), রাজবাড়ির সৈনিক শামীম রেজা (বীর), কুড়িগ্রামের সৈনিক শান্ত মন্ডল (বীর), কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

হামলায় আহত হয়েছেন মোট ৮ জন শান্তিরক্ষী। আহতদের মধ্যে রয়েছেন—কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (পিএসসি, অর্ডন্যান্স), দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (বীর), ঢাকার কর্পোরাল আফরোজা পারভিন ইতি (সিগনালস), বরগুনার ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (ইএমই), কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির (বীর), রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার (ইঞ্জিনিয়ারিং), মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার (অর্ডন্যান্স) এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান (বীর)।

আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর ৭ জন আহত শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে অন্য স্থানে স্থানান্তর করা হয়েছে। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানান্তরিত সকলেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনের পূর্বে, চলাকালীন ও পরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয়

দেশের স্বার্থে নির্বাচন আয়োজন ছাড়া কোনো বিকল্প নাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশের স্বার্থে নির্বাচন আয়োজন করা

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত

২৫ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

ইউক্রেন-রাশিয়ার সরাসরি আলোচনা ছিল বড় পদক্ষেপ: মার্কিন কর্মকর্তা

নৌবাহিনীর অভিযানে ক্রিস্টালম্যাথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৩

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল

সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান: নাকভি

ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

রোগীদের সেবায় ২৫টি হুইলচেয়ার দিলেন ‘পদবঞ্চিত’ বিএমইউ চিকিৎসকরা

বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি, বলছে পাকিস্তান

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির