ই-পেপার শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪২
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে সে বিষয়ে দেশটির সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও ফেরত পাঠানো নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সে সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের কাছে এমন আহ্বান জানানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়েছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলি করা হয়। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে শেখ হাসিনা তাঁর সমর্থকদের উসকানি দিচ্ছেন। ভারত তাঁকে এমন সুযোগ দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পাশাপাশি বিচারের স্বার্থে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে অবস্থান করে আওয়ামী লীগের সদস্যদের নির্বাচন বিঘ্ন করতে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও সহায়তার বিষয়টিও হাইকমিশনারকে জানানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ‘ফ্যাসিস্ট সন্ত্রাসীদের’ অপরাধমূলক কর্মকাণ্ড নিবৃত্ত ও তাদের যত দ্রুত সম্ভব বাংলাদেশে পাঠানোর জন্যও ভারতকে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের পাশে থাকবে। আর ভারতের হাইকমিশনার উল্লেখ করেন, তাঁর দেশ বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু