ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

নির্বাচন যথাসময়ে হবে, বানচালের চেষ্টা ব্যর্থ হবে: ইসি সানাউল্লাহ

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৯

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসী হামলা ও নাশকতার চেষ্টায় কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইসি।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। ‘ডেভিল হান্ট’ চলাকালে গ্রেপ্তার হওয়া বেশিরভাগ অভিযুক্ত কারামুক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তারা ব্যর্থ হবেন।

নির্বাচন কমিশনার জানান, সম্প্রতি ওসমান হাদির ওপর চোরাগোপ্তা হামলা এবং দুটি নির্বাচন অফিসে আগুন লাগানোর চেষ্টার মতো ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। সামনেও চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। কঠোর হস্তে এগুলো দমন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান চালাতে বলা হয়েছে। সব বাহিনীর গোয়েন্দারা নিজেদের মধ্যে তথ্য সমন্বয় করবেন। সীমান্তে সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সানাউল্লাহ বলেন, সবাইকে পাশের মানুষটি নিয়ে সতর্ক থাকতে হবে। কোনো নাশকতাকারী যেন উৎসাহিত না হয়, সেই বার্তা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ওসমান হাদীর উপর হামলা করে একটি ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল ভীতির পরিবেশ সৃষ্টি করা। তাদেরকে সফল হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তিরা সখ্যতা গড়ে তুলে নাশকতা ঘটাতে পারে। যাদের ‘ডেভিল হান্টে’ ধরা হয়েছিল, তাদের বড় অংশ জামিন পেয়েছে, যাদের অতীত ও ক্রিমিনাল রেকর্ড আছে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করে থাকে। এই সুযোগে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

প্রচারণার সামগ্রী অপসারণের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন প্রচারণার সামগ্রী অপসারণ না করলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, অপতথ্য শূন্যে নামিয়ে আনা সম্ভব না। তবে প্রার্থীরা কোনো অবস্থাতেই অস্ত্র বহন করতে পারবেন না।

আমার বার্তা/এমই

ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনের পূর্বে, চলাকালীন ও পরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয়

দেশের স্বার্থে নির্বাচন আয়োজন ছাড়া কোনো বিকল্প নাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘দেশের স্বার্থে নির্বাচন আয়োজন করা

নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ আইজিপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নিরাপত্তা জোড়দার

চট্টগ্রামে দলে দলে সমাবেশে আসছেন বিএনপি নেতাকর্মীরা

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলেও আইনি লড়াই নয় এখনই: বিসিবি

বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক: ডব্লিউসিএ

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বান্দরবানে বিএনপিতে যোগ দিলেন এনসিপির জেলা সদস্যসচিব

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

আইসিসির সিদ্ধান্ত মেনে নিলো বিসিবি, আরবিট্রেশনে যাচ্ছে না বাংলাদেশ

নোয়াখালীতে বিএনপির আট পরিকল্পনা নিয়ে জন-জিজ্ঞাসার আয়োজন

ভারতকে সুযোগ দিলেও, বাংলাদেশের ক্ষেত্রে আইসিসি অনিচ্ছুক: আফ্রিদি

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর

আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে

কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

গাজায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় নিহত ২ শিশু

যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিনি নিহত