ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

নভেম্বরে ৫২৬ সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত আহত ৮৯৯

যাত্রী কল্যাণ সমিতি
আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২

বিদায়ী নভেম্বর মাসে দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনাই সবচেয়ে বেশি। দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এই চিত্র তুলে ধরেছে।

সংগঠনের তথ্যমতে, নভেম্বর মাসে সড়কপথে ৫২৬টি দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হন। একই সময়ে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। নৌপথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত এবং ৪ জন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানায় সংগঠনটি।

প্রতিবেদনে বলা হয়, নভেম্বর মাসে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৮.৬৯ শতাংশ। নিহতের ক্ষেত্রে এই হার ৪১.১০ শতাংশ। বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে সিলেট বিভাগে—১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত।

সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চালক, পথচারী, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, নারী, শিশু, চিকিৎসক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। নিহতদের মধ্যে ৪ জন পুলিশ, ১ জন র‍্যাব, ১ জন সেনা সদস্য, ৫ জন চিকিৎসক ও ১ জন সাংবাদিকের পরিচয় মিলেছে।

দুর্ঘটনায় জড়িত ৭৪৬টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল (৩১.২৩ শতাংশ), এরপর ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি (২০.২৪ শতাংশ) এবং বাস (১৩ শতাংশ)। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৪৮.৬৬ শতাংশ দুর্ঘটনা ঘটেছে গাড়ি চাপায়, ২৫.৪৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং ১৮.৫৩ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে।

সংগঠনটির পর্যবেক্ষণে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—বর্ষায় ক্ষতিগ্রস্ত সড়ক, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য, উল্টো পথে যান চলাচল ও বেপরোয়া গাড়ি চালানো।

দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তায় রাজনৈতিক অঙ্গীকার, দক্ষ চালক তৈরি, ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস নিশ্চিতকরণ, মহাসড়কে আলোকসজ্জা ও রোড সাইন স্থাপনসহ ১৩ দফা সুপারিশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

আমার বার্তা/জেএইচ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু