ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ছাত্র অধিকার পরিষদের

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩

২৪ জুলাই আন্দোলনের অন্যতম সারথি ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় শ্যুটারকে গ্রেপ্তারে ব্যর্থতাকে সরকার ও স্বরাষ্ট্র উপদেষ্টার চরম ব্যর্থতা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, গত এক থেকে দেড় বছরে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর গুলি চালানোর মতো গুরুতর ঘটনার পরও অপরাধীদের তাৎক্ষণিক গ্রেপ্তারে তিনি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেননি। পরে অর্থ পুরস্কার ঘোষণাকে তিনি প্রহসন ও তামাশা বলে উল্লেখ করেন।

রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে তাকে পদত্যাগে বাধ্য করা হবে। একই সঙ্গে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারের পরিবর্তে প্রতীকী কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণ করে না।

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক। তার মতে, বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর করার পরিবর্তে তিনি অপ্রাসঙ্গিক বিষয়ে ব্যস্ত থাকেন, যা জনগণের জন্য হতাশাজনক।

রাকিবুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার মূল দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তিনি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে। অন্যথায় তাকে ঘাড় ধরে নামাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

আমার বার্তা/জেএইচ

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু

ইলিশ মাছে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়া যাচ্ছে: মৎস্য উপদেষ্টা

নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন

রাজনৈতিক দলগুলোকে মানবাধিকার সুরক্ষার আবেদন অ্যামনেস্টির

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নির্বাচনের পূর্বে, চলাকালীন ও পরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নকে কেন্দ্রীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

নীরব এলাকা বাস্তবায়নে কঠোর আইন প্রয়োগ করা হবে: রিজওয়ানা হাসান

বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞাসহ কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

রূপালী ব্যাংকের কমেছে খেলাপি ঋণ, আমানত-রেমিট্যান্স অর্জনে রেকর্ড

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

কক্সবাজারে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধে অবিস্ফোরিত বোমা

শরীরজুড়ে পাকা ধান, তারেক রহমানের সমাবেশে নজর কাড়লেন দলের ২ কর্মী

কুড়িগ্রাম-২ ও ৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী সাফিউর

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

ইতিহাস গড়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রাজধানীর যেসব এলাকায় হর্ন বাজালে হতে পারে ১০ হাজার টাকা জরিমানা

অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল

বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর হাতিয়া

জেলেনস্কিকে ‘ক্লাউন’ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিসিবিতে হস্তক্ষেপ, ব্যর্থতা ও বিতর্কের কেন্দ্রে বুলবুল

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা, সুখ-সমৃদ্ধি কামনা জামায়াতের

শেষ মুহূর্তের গোলে বোর্নমাউথের কাছে হারল লিভারপুল

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করব: তারেক রহমান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১