ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ ইসি খুব ভালোভাবে করেছে: অর্থ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন (ইসি) খুব ভালোভাবে করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে, তা আরো কঠোর হবে বলে জানান তিনি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি এটা নির্বাচনের জন্য সুস্থ পরিবেশ আছে কি? এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মনে হয় প্রস্তুতিমূলক কাজ নির্বাচন কমিশন খুব ভালোভাবে করেছে। আপনারা দেখবেন ওরা সময়মতো ভোটার লিস্টটা সংশোধন করেছে। এখন তারা শিডিউল ঘোষণা করেছে। এখন দরকার সেটা ইমপ্লিমেন্ট করার।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো বলছে আমরা নির্বাচন করবো, কেউ তো বলেনি, শিডিউলের ব্যাপারে সবাই এক বাক্যে বলেছে যে, শিডিউল ঠিক আছে। এটাই তো একটা প্রমাণ যে ওরা বলে না যে, এত তারিখে কেন করলেন।

নির্বাচন কমিশনের জন্য বাজেটে একটা বরাদ্দ ছিল এবার নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে সে খরচটা বাড়বে এবং আপনি বলেছিলেন তফসিলের পরে একটা চাহিদাপত্র দেবে তারা, সেটা কি তারা দিয়েছে, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত আমার কাছে কোনো চাহিদাপত্র আসেনি।

তিনি বলেন, এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার। আমরা নির্বাচন কমিশনকে বেঁধে ধরে বলব না এত পাঠান। কারণ ওদের যা যা লাগবে ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য বিষয় আছে ওদের সাপোর্টিং, অনেক লোকজন কাজ করবে নির্বাচনের দিন। এছাড়া গণভোটের দিন বহু লোক থাকবে তাদের জন্য খরচ ওটা ওরা দেবে। ওটার ব্যাপারে আমাদের কোনো রিজারভেশন নেই। যখন দেবে তখন আমরা যাচাই করবো।

গণভোটের জন্য বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে, ২০ শতাংশ খরচ বাড়তে পারে, এরকম কি কোনো ফিগার অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো প্রপোজাল আসেনি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বলে আপনি মনে করেন, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল অ্যান্ড অর্ডারটা তো আপনার মোটামুটি আছে। তা আরো স্ট্রিক্ট হবে।

আমার বার্তা/জেএইচ

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংঘটিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্য একটি অনুষ্ঠানে বিবৃতি দেওয়ায় বাংলাদেশের সরকার

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশের বিরুদ্ধে কথা বলছে, ষড়যন্ত্র করছে, সংবাদ সম্মেলন করছে,

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে বাংলাদেশের বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

মেধার মূল্যায়নই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা

আ.লীগ ভোটে না থাকা মানে, নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জিএম কাদের

নির্বাচন ঘিরে সহিংসতার দায় আ.লীগের ওপর চাপাল অন্তর্বর্তী সরকার

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৪-২৫ অর্থবছরেও লাভে বাংলাদেশ পর্যটন করপোরেশন

দিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্যে হতবাক ঢাকা

বাগেরহাটে শীতার্তদের মাঝে নাজিম উদ্দিন ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

হাসিনার আমলে নির্বাচন হয়নি বলেই বিপ্লব হয়েছে: বিচারপতি আবদুল মতিন

রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল ২৫ হাজার কোটি টাকা

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি: যশোর জেলা প্রশাসন

কর্তৃত্ববাদী শাসনের অবসান হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই শেষ হয়নি

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করে দিয়েছে: মির্জা আব্বাস

কৃষি ছাড়া উত্তর দেব না, ছাত্রলীগ নেতার প্রসঙ্গ এড়িয়ে গেলেন উপদেষ্টা

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করায় রাজস্ব আদায় বেড়েছে: এনবিআর চেয়ারম্যান

চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন হয়ে যাচ্ছে অপরাধীদের হাতে

বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার মাঝেই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

ঢাকার বাইরে ৭ বিভাগে ২০০ শয্যার মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন

পোস্টাল ব্যালট ব্যবস্থার ত্রুটি নিয়ে ইসির নীরবতা প্রশ্নবিদ্ধ: নজরুল ইসলাম