ই-পেপার রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৪

দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশের টেকসই উন্নয়নে প্রথমবারের মতো গঠিত ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো গঠিত এই উপদেষ্টা পরিষদের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিদের সরকারি উচ্চপর্যায়ে সরাসরি মতামত প্রদানের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে বিনিয়োগের পরিবেশ, প্রয়োজনীয় সংস্কার ও ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে ব্যবসায়ীরা কাঠামোবদ্ধ প্রস্তাব তুলে ধরতে পারবেন।

প্রধানমন্ত্রীর মনোনীত এই পরিষদের সদস্যরা হলেন- এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র‍্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।

পরিষদের সদস্যদের পাশাপাশি সভায় আরও উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

বিডার বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর উন্মুক্ত আলোচনায় পরিষদের সদস্যরা অংশ নেন। বৈঠকে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি পরিস্থিতি, মানবসম্পদ উন্নয়ন, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উঠে আসে। একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের এই উদ্যোগকে পরিষদের সদস্যরা সাধুবাদ জানান।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নবগঠিত এই পরিষদ এখন বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে। এতে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। সভায় প্রধানমন্ত্রী এই পরিষদকে বিশ্বের অন্যান্য দেশের তথ্য-প্রমাণনির্ভর আইনি, নীতিগত এবং নিয়ন্ত্রণমূলক মানদণ্ডগুলো (বেঞ্চমার্ক) পর্যালোচনার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

বিডা সরকারের সমন্বয়কারী সংস্থা হিসেবে এই প্রস্তাবিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের নিরবচ্ছিন্ন মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে বিডা যেসব সংস্কার প্রস্তাব করেছিল, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন তার মধ্যে অন্যতম। বিষয়টি নিজের তত্ত্বাবধানে নেওয়ার জন্য এবং দেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে একদল দক্ষ ব্যবসায়িক নেতাকে একত্রিত করায় আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

আকস্মিক পরিদর্শনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর নির্ধারণ

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা পুলিশ সংস্কারে কাজ করছি। তবে তা রাতারাতি নয়, আমরা ধারাবাহিক

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্গোতে হয়রানি বন্ধে কঠোর নির্দেশ বেসামরিক বিমানমন্ত্রীর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ

২৪ ঘণ্টায় রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু, ভর্তি ১৪ জন

পুলিশের সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে পিটিয়ে হত্যা: আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবির ২ শিক্ষার্থী

প্রেমঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যৌক্তিক মূল্যে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় সক্রিয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

কুমিল্লায় ‘উধাও’ স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি

২০২৫ সালে ১১ লাখ ৩২ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে: আরিফুল

মালয়েশিয়ায় নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠাবে না সরকার

হাম-রুবেলার টিকা দেওয়ার কর্মসূচিতে বিগত সরকার অবহেলা করেছে: স্বাস্থ্যমন্ত্রী

ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর

বেটার বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

৩ মাসের জ্বালানির মজুত নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কী নিয়ে আলোচনা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ধামরাইয়ে বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ