ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৮:৫৪
জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর যাচ্ছেন। বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী বলেন, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।

এ্যানি বলেন, আপনারা জানেন, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী এরই মধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন।

তিনি আরও বলেন, আমাদের মন্ত্রী এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব।

এ সময় তিনি বলেন, বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।

এদিন সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পানি সম্পদ ব্যবস্থার এই সভা হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী।

আমার বার্তা/এমই

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন কৃষি এবং মৎস্য ও

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি খুচরা বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কোম্পানিগুলোর ‘আবদার’ প্রত্যাখ্যান করে দাম

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপিদের অংশ নিতে দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ না করলেও নির্বাচন কমিশন

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি আপনাদের ভালোবাসার অরূপ হয়েই থাকতে চাই: ডা. অরূপরতন চৌধুরী

আওয়ামী লীগ সরকারের সময় দেশে কোনো টিকা কার্যক্রম হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হয়ে যুদ্ধে প্রাণ গেল সুরুজের, পরিবারে মাতম

আগামী বাজেটের জন্য ধ্রুবতারা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: দেবপ্রিয়

আমসহ কৃষিপণ্য রপ্তানির সব বাধা দূর করা হবে: কৃষিমন্ত্রী

বোনাস না নিয়ে সভাপতি তামিমের কাছে যা চেয়েছেন শান্তরা

বিদ্যুতে ঘাটতির বড় কারণ ক্যাপাসিটি চার্জ, পর্যালোচনায় রাজি বিইআরসি

বিশ্বকাপে অধিনায়কত্ব করা ঢুলিকে কোচ হিসেবে মানতে চান না সমর্থকরা

বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে

নির্বাচন কমিশনের কাজে উন্নতি হয়েছে: আনফ্রেলের মূল্যায়ন

কোরবানির আগে চাঙ্গা রেমিট্যান্স, ২০ দিনে এলো ৩২ হাজার কোটি টাকা

সুন্দরবনে “কুখ্যাত বনদস্যু সুমন বাহিনী”র আত্মসমর্পণ

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ শ্রমিক নেতাদের

এইচপির দায়িত্ব নিয়ে যে লক্ষ্যের কথা জানালেন সালাউদ্দিন

বিচারহীনতার সংস্কৃতিই রামিসার হত্যাকাণ্ডের জন্য দায়ি: বাংলাদেশ ন্যাপ

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত সময়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ লাইব্রেরির দুষ্প্রাপ্য দলিল ডিজিটালাইজেশন ও ই-বুক চালুর সুপারিশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণশুনানিতে নিম্নবিত্ত মানুষের পকেট কাটার প্রস্তাব উথাপন করা হয়েছে