ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

এই বাজেটের মাধ্যমে অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো: অর্থমন্ত্রী

আমার বাতা অনলাইন:
২৯ জুন ২০২৬, ১৬:২৬

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বিশেষ করে কৃষি, শিল্প ও সেবাখাত এবং রপ্তানি ও প্রবাস আয়ে অগ্রগতি সাধন এবং দেশের মানুষের উৎপাদনশীল সক্ষমতার ওপর ভর করে আমরা অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে এগিয়ে নেবো।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মহান জাতীয় সংসদসহ বিভিন্ন পর্যায়ে বাজেট নিয়ে আলোচনা এবং গণমাধ্যমে প্রকাশিত মতামতের মূল ফোকাস ছিল মূল্যস্ফীতি, রাজস্ব আহরণ, বাজেট ঘাটতি অর্থায়ন, ব্যাংকিং খাতের সংস্কার, কর্মসংস্থান, বিনিয়োগ এবং অর্থনীতির সামগ্রিক পুনরুদ্ধার বিষয়ে। এসব প্রশ্ন স্বাভাবিক এবং যৌক্তিক। কারণ জনগণ জানতে চায়- বর্তমান চ্যালেঞ্জসমূহ কার্যকরভাবে মোকাবিলা করে আমরা কীভাবে অর্থনীতিকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবো। এখন আমি এ লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের গৃহীত কৌশলসমূহ তুলে ধরছি।

তিনি আরও বলেন, দেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি জনগণের কাছে একটি অন্যতম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকার এ বাস্তবতাকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াইকে আমরা কেবল একটি অর্থনৈতিক কর্মসূচি হিসেবে নয়, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য একটি সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছি।

আমার বার্তা/এমই

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এ আইনের মাধ্যমে ১৮৬৭ সালের প্রায়

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৪০ সদস্যের ‌‌‌‌‌‌‌‌‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করা

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকা ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ফ্রিডম ২৫০ উদ্যোগের অংশ

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। যা আগামীকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

আগামী অর্থবছরে ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে: শিক্ষামন্ত্রী

দেড়শ বছরের পুরোনো জুয়া আইন বাতিল, সংসদে নতুন আইন পাস

ইনুর সাজা পর্যাপ্ত হয়নি, আপিল করবে রাষ্ট্রপক্ষ: চিফ প্রসিকিউটর

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‌‌‌‌‌‌‌জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি গঠন

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘আমেরিকা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন

ইসলামী ব্যাংক নিয়ে জল্পনা নয়, ধৈর্য ধরার আহ্বান গভর্নরের

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

মামলা করতে বাধা নেই বলেই ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

বাংলাদেশি কার্গোর আশায় সমুদ্রবন্দর পরিচালনার শেয়ার বিক্রি আদানির

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে নতুন, সুনির্দিষ্ট আইন প্রণয়নের উদ্যোগ