ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
বিশ্ব বাবা দিবস

বাবা, তুমি আমার নীরব ভালোবাসা

জামিল হোসেন
১৫ জুন ২০২৫, ২৩:১১
আপডেট  : ১৭ জুন ২০২৫, ১০:৫৩

আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারিনি— “বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।” আমরা অনেকেই হয়তো বাবাকে বলা এই সহজ কথাটা বলতে পারি না, অথচ এই কথাটার ভেতর লুকিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নির্ভরতার জায়গা, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার অনুভব।

বাবা ছিলেন আমাদের পরিবারের ছায়াসম একজন নির্ভরতার বটবৃক্ষ। তিনি ছিলেন আমাদের সুপার হিরো, যিনি কোনো ম্যাজিক ব্যবহার না করেই কঠিন জীবনকে সহজ করে দিতেন। বাবার মুখে কখনো ক্লান্তি দেখিনি, কিন্তু আজ বুঝি, নিজের কষ্টগুলো আড়াল করে তিনি আমাদের মুখে হাসি ফুটিয়েছিলেন।

আমার যত ছোট-বড় বায়না ছিল, সবই বাবাকে বলতাম। বাবার সাধ্য না থাকলেও তিনি সেই বায়না পূরণে চেষ্টা করতেন নিজের সাধ্যমতো। ছোটবেলায় মনে হতো, বাবার হাতেই বুঝি সব সমাধান। বাবা ছিলেন আমার সাহস, আমার আত্মবিশ্বাস। তার ছায়ায় জীবনটা ছিল বড় সহজ, বড় রঙিন।

আজ বাবা নেই। পৃথিবীটা এখন অনেক জটিল, কঠিন আর শূন্য মনে হয়। কোনো বিপদে পড়লে এখনো মনে হয়, যদি বাবা থাকতেন! কিছু কিছু কষ্ট, কিছু কিছু ভালোবাসা কেবল নীরবতায় জায়গা খোঁজে। তাই আজ শুধু আকাশের দিকে তাকিয়ে বলি— “বাবা, তুমি কি আমাকে দেখছো? আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মনে পড়ছে তোমায়।”

জানি, তুমি হয়তো দূর আকাশের তারার ফাঁকে বসে আমার দিকে তাকিয়ে আছো, ঠিক আগের মতোই নীরবে পাহারা দিচ্ছো আমাকে। ভালো থেকো বাবা, তোমার ছেলে এখনো তোমার ভালোবাসায় বাঁচে।

লেখক : জামিল হোসেন, অনলাইন নিউজ এডিটর, দৈনিক আমার বার্তা, ঢাকা।

কৃষক কার্ড কৃষিতে আনছে নতুন দিনের বার্তা

দেশের অর্থনীতির মেরুদন্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত। কৃষির সাথে বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ জড়িত।

অটোরিকশা সংকটের মানবিক সমাধান

রাস্তায় অটোরিকশা এখন আর শুধু একটি যানবাহন নয়; এটি লাখো মানুষের জীবিকার শেষ আশ্রয়। অথচ

রোহিঙ্গা সংকট- ইরান যুদ্ধ ও মানবিক সহায়তায় প্রভাব

ইরান ও আমেরিকা- ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে একটি বিশাল ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পরিণত

অটিজম: নীরবতার ভেতরে লুকানো সম্ভাবনা ও থেরাপির বৈজ্ঞানিক বাস্তবতা

একটি শিশু যখন ডাকলে ফিরে তাকায় না, চোখে চোখ রাখে না, নিজের জগতে ডুবে থাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার এফওসিতে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালুতে জোর

আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম

পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের অনন্য প্রতীক

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে: বললেন নেতানিয়াহু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আহ্বান বিজিএমইএর

অবৈধ গ্যাসে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা লাখ টাকা

সরাইলে হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীরকে বিদায় সংবর্ধনা

সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশ

ব্যাংক রেজল্যুশন আইন চিহ্নিত লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগ: টিআইবি

পানিসম্পদমন্ত্রীর সঙ্গে ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মাসুদ অরুণ

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারী ক্রিকেট বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

প্রাথমিকের সব স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেবে সরকার

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে সমর্থন দেবে ব্রাজিল

আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে চাই: শিক্ষামন্ত্রী

আলজেরিয়া‌কে জ্বালানি সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

বিসিবির অধীনে সেই লেভেল-থ্রি কোর্সে পাস করেছেন সবাই

‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী